বাংলাদেশ

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে’ আলোচনা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জগুলো উত্তরণে গণমাধ্যমে আরও বেশি সৃজনশীলতার চর্চা জরুরি বলে মত দিয়েছেন সাংবাদিকরা।

শনিবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যম ও উন্নয়নবিষয়ক সংগঠন সমষ্টির আলোচনায় তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাধা হিসেবে নয়, বরং সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে।

এজন্য সাংবাদিকদের মধ্যে কারিগরি দক্ষতা উন্নয়নসহ প্রয়োজনীয় প্রস্তুতির পরামর্শ দেন গণমাধ্যম ও উন্নয়ন বিশেষজ্ঞরা।

সাংবাদিকতার নৈতিক ও পেশাদারি উৎকর্ষের দিকে আরও বেশি মনোযোগী হওয়ার তাগিদ দিয়ে আলোচকরা বলেন, কম্পিউটার কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা কারিগরি সহযোগিতা করতে পারে, কিন্তু সাংবাদিককেই তার বুদ্ধিমত্তা ও পেশাগত নৈপুণ্য দিয়ে মাঠপর্যায়ের সাংবাদিকতা করতে হয়।

তথ্য সংগ্রহ কিংবা উপস্থাপনার ক্ষেত্রে সাংবাদিকদের নিজস্ব বিশ্বাস বা ধ্যান-ধারণায় প্রভাবিত না হয়ে বস্তুনিষ্ঠতা ও সত্যনিষ্ঠতার ওপর জোর দেয়ারও আহ্বান জানান তারা।

সাংবাদিকরা বলেন, সত্য তুলে ধরতে গিয়ে কোনো সাংবাদিক বা গণমাধ্যম প্রতিষ্ঠান যদি ঝুঁকিতে পড়ে তাহলে সিভিল সোসাইটির বিভিন্ন অংশের তাদের পাশে দাঁড়ানো উচিত। এ ক্ষেত্রে রাষ্ট্রের কাছেও ইতিবাচক ভূমিকার কথা জানান তারা।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো’র ঘোষণা অনুযায়ী ১৯৯৭ সাল থেকে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালন হয়ে আসছে। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল, নতুন বৈশ্বিক বাস্তবতায় সাহসী রিপোর্টিং: গণমাধ্যমের স্বাধীনতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব।

বিষয়:কৃত্রিম বুদ্ধিমত্তাচ্যালেঞ্জ মোকাবেলাবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…