বাংলাদেশ

শহীদুল আলম বাদলের ‘মৌন মুখর বাদল দিন’ অ‍্যালবাম নিয়ে আলোচনা

শহীদুল আলম বাদলের 'মৌন মুখর বাদল দিন' অ্যালবাম নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদুল আলম বাদলের অ্যালবাম নিয়ে আলোচনা চলাকালে উপস্থিত দর্শক ও শিল্পীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অনুষ্ঠিত হল অস্ট্রেলিয়া প্রবাসী আলোকচিত্রী শহীদুল আলম বাদলের ফটোগ্রাফির অ্যালবাম ‘মৌন মুখর বাদল দিন’ এর প্রকাশনা উৎসব ও প্রাণবন্ত আলোচনা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাঠক সমাবেশের কাঁটাবন শাখায় এই আলোচনা অনুষ্ঠিত হয়।

কথাশিল্পী মুন রহমানের সঞ্চালনায় বইটি নিয়ে আলোচনা করেন বিশিষ্ট আলোকচিত্রী ও এফবিসিসিআই’র সাবেক পরিচালক আককাস মাহমুদ, আলোকচিত্রী ও গবেষক সাহাদাত পারভেজ ও কবি জিহাদ হাসান।

আককাস মাহমুদ শহীদুল আলম বাদলের ফটোগ্রাফির ভূয়সী প্রশংসা করে বলেন, অ্যালবামটি নতুন প্রজন্মের ফটোগ্রাফারদের জন‍্য একটি শিক্ষণীয় প্রকাশনা, আককাস মাহমুদ আশা করেন যে আলোকচিত্রী বাদল আগামী ফেব্রুয়ারিতে তার নতুন কাজ নিয়ে ঢাকায় একটি বর্ণাঢ্য প্রদর্শনী করবেন।

অ‍্যালবামটি প্রকাশ করে আত্নাপ্রকাশ নামের একটি প্রকাশনা প্রতিষ্ঠান। আত্নাপ্রকাশের কর্ণধার আলোকচিত্রী ওবায়দুল ফাওাহ তানভীর অ্যালবামটি নির্মাণের পেছনের গল্প তুলে ধরেন।

আলোকচিত্রী শহীদুল আলম বাদল আশির দশকের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য ছবি তুলেছেন। তার নির্বাচিত ১০১টি সাদাকালো ছবির এক অনবদ্য প্রকাশনা মৌন মুখর বাদল দিন। আলোকচিত্রী বাদল অস্ট্রেলিয়ার সিডনি শহরে নিয়মিত ফটোগ্রাফির এক্সজিবিশন করে থাকেন যা সিডনিতে ব‍্যাপক প্রশংসিত হয়। তিনি সিডনি শহরের একজন খ‍্যাতিমান আলোকচিত্রী এবং জনপ্রিয় আবৃত্তিকার।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…