বাংলাদেশ

স্বাধীনতা দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোচনা সভা

আলোচক বক্তা সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় একজন বক্তা বক্তব্য দিচ্ছেন, পেছনে সংগীতের ব্যাকড্রপ ও মঞ্চের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহান‌ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।  

সোমবার ২৫ মার্চ সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘মুক্তিযুদ্ধের অঙ্গীকার সন্ত্রাস ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ’।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীরা পাঞ্জাবি ও সালোয়ার-কামিজ পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিশিষ্ট লেখক-গবেষক গোলাম কুদ্দুছ। উদ্বোধন করেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি। স্বাগত বক্তৃতা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ্।

আয়োজনে ছিল দলীয় ও একক সঙ্গীত ও আবৃত্তি। বরেণ্য শিল্পীদের পাশাপাশি বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশনা।

বিষয়:আলোচনা সভা সম্মিলিত সাংস্কৃতিক জোট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…