আন্তর্জাতিক

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের সংসদে আলোচনা

শেখ হাসিনা ভারতের সংসদে বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সংসদে বক্তব্য দিচ্ছেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে আলোচনা হয়েছে দেশটির সংসদে।

এবিপি নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি রাজ্যসভার সদস্য ডা. জন বৃত্তাস ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংয়ের কাছে জানতে চান, বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে কি না। যদি চেয়ে থাকে, তাহলে কী কারণে তাকে ফেরত চেয়েছে এবং ভারত সরকারের এ বিষয়ে প্রতিক্রিয়া কী?

জবাবে কীর্তি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধের জবাব দেয়নি ভারত।

ভারতে যাওয়ার পর থেকে সেখানেই অবস্থান করছেন হাসিনা। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধসহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হত্যা মামলায় তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন আদালত।

প্রায় ৩০০ মামলায় শেখ হাসিনার বিচার চলার মধ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে গত ২৩ ডিসেম্বর ভারত সরকারকে কূটনৈতিকপত্র পাঠায় অন্তর্বর্তী সরকার।

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে কীর্তি বর্ধন সিং বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে চলে আসা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ। কিন্তু এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

বিষয়:ভারতের সংসদ শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…