প্রবাস সংবাদ

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলাদেশ দূতাবাসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তা ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তা ও অতিথিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোশাররফ হোসেন: কুয়েতে বাংলাদেশ দূতাবাস-এর উদ্যোগে বাংলাদেশের ৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১২ মে) সন্ধ্যায় কুয়েতের একটি অভিজাত হোটেলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান এনডিসি পিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতের উপপররাষ্ট্রমন্ত্রী মুনসুর আল আয়াত উতেবী।

দূতাবাসের প্রথম সচিব নিয়াজ মোর্শেদ-এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ কর্মকর্তা , বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, কুয়েতের বাংলাদেশী বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিষয়:কুয়েতে বাংলাদেশ দূতাবাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…