চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে দিনে দুপুরে ডাকাতি, প্রতিবন্ধী যুবককে হত্যা

আসাদুজ্জামান বাবুলআসাদুজ্জামান বাবুল
৭:০২ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৫
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A

গোপালগঞ্জের কোটালীপাড়ার লাকিরপাড় এলাকায় দিনে দুপুরে ডাকাতি হয়েছে। ডাকাতদল বাড়ির মালিকের একমাত্র ছেলে প্রতিবন্ধী পিয়াস মজুমদার (২৪) এর হাত-পা বেঁধে হত্যার পর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়েছে।

আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে কোটালীপাড়া উপজেলার কৃশলা ইউনিয়নের লাকিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। পিয়াস মজুমদার ওই গ্রামের পল মজুমদারের ছেলে।

এলাকার লোকজন জানিয়েছে, গ্রাম্য চিকিৎসক পল মজুমদার ও তার চাকুরিজীবি স্ত্রী তাদের একমাত্র সন্তান পিয়াস মজুমদারকে একা ঘরে রেখে পেশাগত কাজে বাহিরে যায়। দুপুর ১২টার পর পিয়াসের বাবা বাড়ি ফিরে ছেলেকে ডেকে না পেয়ে দরজা খুলে দেখেন বাড়ির সব মালামাল এলোমেলোভাবে পড়ে আছে। পরে কাঁথা-কম্বল দিয়ে হাত-পা বাঁধা উপুড় অবস্থায় পিয়াসকে দেখতে পায়। দ্রুত কোটালীপাড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পিয়াসকে মৃত ঘোষনা করেন।

পল মজুমদারের অভিযোগ তার ছেলে পিয়াসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে অজ্ঞাত ব্যক্তিরা কোটালীপাড়া উপজেলার কৃশলা ইউনিয়নের লাকিরপাড় গ্রামের পল মজুমদারের ঘরের ভিতর ঢুকে তার প্রতিবন্ধী ছেলে পিয়াস মজুমদার-কে হাত-পা বেধে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায়।

কারা এবং কেন তাকে হত্যা করা হয়েছে, তা এখনো পরিস্কার নয় বলে জানিয়েছেন ওসি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দিনে দুপুরে ডাকাতিপ্রতিবন্ধী যুবককে হত্যালাকিরপাড় গ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

চীন সফর শেষে তাইওয়ান ইস্যুতে কঠোর ট্রাম্প

মে ১৬, ২০২৬

ঈদযাত্রায় ২৬ মের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ১৬, ২০২৬

তিন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

মে ১৬, ২০২৬

কারিনার মৃত্যুতে বাবার আবেগঘন পোস্ট

মে ১৬, ২০২৬

মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT