বিনোদন

আমি কখনো বিজ্ঞাপন বানাই নাই: অমি

অমি, হাস্যোজ্জ্বল যুবক, চেয়ারে বসে, বাংলাদেশের সংবাদ পরিবেশনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নাহিয়ান ইমন

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রকাশিত একটি কোমল পানীয়ের বিজ্ঞাপন নিয়ে দেশে ব্যাপক সমালোচনা হচ্ছে। এই বিজ্ঞাপনটির মডেল হয়েছেন শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মাসহ বেশ কয়েকজন।

সোমবার সকাল থেকেই বিজ্ঞাপনটি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে। বিজ্ঞাপনের শেষ সংলাপে বলা হয়, একটা চুমুক দেন- তারপর সার্চ দেন। অর্থাৎ গুজবে কান না দিয়ে গুগলে সার্চ দিয়ে দেখুন-এমনই বক্তব্য।

যেহেতু বিজ্ঞাপনটি নিয়ে চর্চা হচ্ছে- স্বাভাবিকভাবেই এর নির্মাতা নিয়েও কথা উঠেছে। বিজ্ঞাপনের কমেন্ট বক্সে আলোচনা সমালোচনার পাশাপাশি অনেকে জানতে চাইছে এই বিজ্ঞাপন নির্মাণ কে করেছেন?

শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে দেখা যাওয়ায় অনেকেই মনে করছেন কাজল আরেফিন অমি এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন। তবে খোঁজ নিয়ে জানা যায়, এই বিজ্ঞাপনটি অমির বানানো নয়। এর সাথে তিনি কোনোভাবেই জড়িত নন।

বিজ্ঞাপনের দুই শিল্পীকে অমির নাটকেই দেখা যায়। এ কারণে অনেকে মনে করছেন, অমি বানিয়েছেন। কিন্তু অমি চ্যানেল আই অনলাইনকে বললেন, এমন বিজ্ঞাপন নির্মিত হয়েছে আমি জানতামও না। প্রচারের পরে জানতে পেরেছি। অনেকে আমাকে ভুল বুঝে টেক্সট দিচ্ছেন।

বিষয়টি অমি নিজেই ফেসবুকে স্পষ্ট করেছেন, এটা তার বানানো নয়। লিখেছেন, আমি কখনো বিজ্ঞাপন বানাই নাই, আমি নাটক, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ নিয়েই কাজ করেছি, ভবিষ্যতে সিনেমা বানাবো।

কাজল আরেফিন অমি বলেন, জীবন ভাই ও শিমুল আমার সঙ্গে কাজ করেন। তাই বলে তারা বাইরে কী করবেন সেটা আমার অবগত হওয়ার কথা নয়। তাদেরও আলাদা ক্যারিয়ার আছে। তাই যারা মনে করছেন বিজ্ঞাপনটি আমার বানানো তারা ভুল মনে করছেন।

এদিকে আসন্ন ঈদে কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘ফিমেল ৪’ মুক্তি পাচ্ছে বঙ্গ অ্যাপে। ঈদের দিন থেকে ২০ টাকা সাবস্ক্রাইব করে এটি দর্শকরা উপভোগ করতে পারবেন।

বিষয়:অমি কাজল আরেফিন অমি বিজ্ঞাপন শরাফ আহমেদ জীবন শিমুল শর্মা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…