এডিস মশাকে ‘মৃত্যুদূত’ উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, শিগগিরই এডিস মশার প্রজননের ‘হটস্পট’ চিহ্নিত করতে জরিপ শুরু হবে। ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ নিয়ে আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলকে দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাতের রূপরেখা প্রণয়নে নিজ নিজ নির্বাচনী মেনিফেস্টোতে কর্মপরিকল্পনার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।






