চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকার ব্যক্তিজীবন নিয়ে সরব, সিনেমা নিয়ে চুপ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ০৫, জুন ২০২৩
বিনোদন
A A
বাংলাদেশের একজন সাংবাদিক, চোখে চশমা, হালকা হাসি ও হাত ক্রস করে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্থির সময় পার করছে দেশের বিনোদন অঙ্গনে। শিল্পীদের কাজের চেয়ে ঢের বেশি শিরোনাম হচ্ছে তাদের ব্যক্তিজীবন! এতে সাধারণ ভক্ত অনুরাগীরাও তারকাদের কাজগুলো ভুলে যাচ্ছে। আগ্রহী হয়ে উঠছে শিল্পীদের প্রেম বিয়ে বিচ্ছেদ সন্তানের খবরে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, দেশের মানুষের কাছে শিল্পীদের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে।

শিল্পীদের ব্যক্তিগত এসব বিষয় প্রকাশ্যে না আনার অনুরোধ জানিয়েছেন চিত্রপরিচালক দীপংকর দীপন। তিনি বলেন, ‘প্লিজ আপনারা এবার থামেন’।

দীপংকর দীপন বলেন, ‘নিজেদের টাকা ও ব্যক্তিগত জীবন নষ্ট করে দিনরাত অপরিসীম কষ্ট করে একেকটা কনটেন্ট বানিয়ে নিয়ে আসছি। দর্শকদের সামনে উপস্থাপন করি, তখনই আপনাদের ব্যক্তিগত জীবনের নানা কাহিনী সামনে চলে আসে। সিনেমার কনটেন্টের থেকে দর্শকদের আগ্রহ চলে যায় আপনাদের প্রেম, বিয়ে, বিচ্ছেদ, সন্তান এসব দিকে; যা সামনে আসারই কথা না। একবার না বারবার হচ্ছে এসব, সত্যি আমি টায়ার্ড, আপসেট।’

Banglabid

বর্তমানে তারকা দম্পতি রাজ-পরীর সম্পর্ক ‘টক অব দ্য টাউন’। আর এই সময়ে মুক্তি পেয়েছে দীপংকর দীপন পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘অন্তর্জাল’ ছবির টিজার। ছবির টিজারটি ভাল হলেও দর্শক ও সংবাদমাধ্যম মেতে আছে রাজ-পরীর সম্পর্কের টানাপোড়েন নিয়ে। রাজ-পরীর সম্পর্কের জটিলতাকে ইঙ্গিত করেই দীর্ঘ একটি ফেসুবক স্ট্যাটাস লিখেছেন দীপন। সেখানে ‘অন্তর্জাল’ এর এই নির্মাতা প্রকাশ করেন নিজের মনবেদনার কথা!

‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এই নির্মাতা মনে করেন এসব বন্ধ করতে গণমাধ্যম অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, ‘সাংবাদিক ভাই বোন, পত্রিকার মালিক পক্ষ, আপনাদের অনুরোধ করি প্লিজ এগুলো এড়িয়ে যান। এসব ছাড়া আপনাদের পত্রিকা চলবে না আমি বিশ্বাস করি না। আপনাদের ভিত্তি অনেক শক্ত। সস্তা ইউটিউবার আর ল্যাপটপ বেইজ অনলাইন পত্রিকা করুক, আপনারা কেন? আপনারা প্রতিষ্ঠিত স্বনামধন্য সাংবাদিকরা একবার এড়িয়ে যান, সব থেমে যাবে।’

দর্শকদের উদ্দেশে অনুরোধ করে দীপংকর দীপন বলেন, ‘যখন দেশের বাইরে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে আপনাদের দেশের সিনেমার স্ট্যান্ডার্ড কেমন? তখন সামনে আসবে কিন্তু তারকাদের বিয়ে, প্রেম , বিচ্ছেদের গল্প দিয়ে। নিজের দেশের ব্র্যান্ডিং হবে না। ওসব কেউ মাথায়ই আনবে না। আসবে কনটেন্ট। নিজের দেশের সিনেমার পর্দায় কী চলছে, সেটা আলোচনায় আসবে- তারকাদের ঘরে কী চলছে সেটা না।’

Reneta

দীপংকর দীপন পরিচালিত দেশের প্রথম সাইবার থ্রিলার ছবি ‘অন্তর্জাল’।‌ শনিবার রাতে ইউটিউব ও ফেসবুকে ছবির টিজারটি উন্মুক্ত করা হয়। নেটিজেনদের কাছে সিয়াম-মীম- সুনেরাহ-এবিএম সুমনদের নিয়ে ১ মিনিট ২০ সেকেন্ডের টিজারটি সাড়া ফেলেছে। তিন তরুণের বুদ্ধিভিত্তিক উদ্ভাবন ও সাইবার ওয়ার্ল্ডে হামলা নিয়ে এক কল্পিত দুনিয়ার বাস্তব লড়াই নিয়ে ‘অন্তর্জাল’ ছবি। প্রযুক্তি একটি রাষ্ট্রকে কৃত্রিম সংকটের মুখে ফেলে দেয়, সেই সংকট থেকে উত্তরণের অভিযাত্রা নিয়েই ‘অন্তর্জাল’।

অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন পরিচালক দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওস লিমিটেড ও স্পেলবাউন্ড লিও বার্নেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তর্জালটিজারদীপংকর দীপনদীপনপরীমনিরাজলিড বিনোদনসম্পর্কসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন নিয়ম, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ১১, ২০২৬

‘দেশের পরিস্থিতি ভালো নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী চলছে না’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

গরুর পিছুপিছু ভারতে, আখের রস আস্বাদনে বাংলাদেশে; এরপর যা ঘটল

আগস্ট ১১, ২০২৬

নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে উত্তাল ভারত, পরিস্থিতি কোন পথে?

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে রেকর্ড লোডশেডিং, বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT