চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা ও আগাম পরীক্ষা জরুরি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ০৮, মে ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সময়মত পরীক্ষা এবং প্রতিরোধমূলক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, থ্যালাসেমিয়া একটি জটিল বংশগত রক্তরোগ। যা ব্যক্তি, পরিবার ও সামগ্রিক জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের বিষয়।

আজ ৮ মে শুক্রবার নিজের ফেসবুক স্ট্যাটাসে প্রধানমন্ত্রী বলেন, পিতা-মাতা উভয়েই থ্যালাসেমিয়ার জিন-বাহক হলে সন্তানের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এখন থেকেই কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। এবারের বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আর আড়াল নয়: রোগ নির্ণয়হীনদের খুঁজে বের করি, অলক্ষ্যে থাকা রোগীদের সহায়তা করি’।

প্রধানমন্ত্রী জানান, দেশে প্রায় দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার জিন-বাহক বলে ধারণা করা হয়, যা অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতিতে সরকার ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’ নীতি অনুসরণ করে জনস্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে। তার মতে, থ্যালাসেমিয়া প্রতিরোধে এই নীতিই সবচেয়ে কার্যকর।

তিনি আরও বলেন, সরকার একটি আধুনিক ও জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। এর অংশ হিসেবে নাগরিকদের স্বাস্থ্য-তথ্য সংরক্ষণের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে। এই কার্ড চালু হলে নাগরিকরা নিজেদের স্বাস্থ্যসংক্রান্ত হালনাগাদ তথ্য সহজেই জানতে পারবেন। পাশাপাশি দেশের যেকোনো স্থানে চিকিৎসা গ্রহণের সময় চিকিৎসকরাও দ্রুত রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্য সংগ্রহ করতে পারবেন।

স্ট্যাটাসে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, দুজন থ্যালাসেমিয়া রোগীর মধ্যে দাম্পত্য সম্পর্ক না হলে এই রোগের বিস্তার ঘটে না। তাই থ্যালাসেমিয়ার জিন-বাহকদের মধ্যে বিয়ের ঝুঁকি সম্পর্কে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে সচেতনতা গড়ে তুলতে হবে।

তিনি এই বিষয়ে সরকারের পাশাপাশি পেশাজীবী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যম, অভিভাবক এবং সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থ্যালাসেমিয়াপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

হামলা বন্ধে আলোচনায় বসতে রাজি ইরান-যুক্তরাষ্ট্র, দোহায় বৈঠক

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও ১ শিশুর মৃত্যু 

জুন ২৯, ২০২৬

জুনে রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৩ শতাংশ

জুন ২৯, ২০২৬

শীর্ষ দুই গণমাধ্যম বন্ধের নির্দেশ উগান্ডা সেনাপ্রধানের

জুন ২৯, ২০২৬

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৭ দিনে ১ হাজার ৩০০ জনের বেশি মৃত্যু

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT