শিল্প সাহিত্য

‘ঢাকা থিয়েটার’ প্রতিষ্ঠাতা সদস‍্য দীনু বিল্লাহ মারা গেছেন

দীনু বিল্লাহর ছবি, ঢাকায় একটি স্থানে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত নাট্যকার দীনু বিল্লাহর ছবি, তিনি একটি কালো জ্যাকেট পরেছেন এবং পেছনে শহরের দৃশ্য দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা থিয়েটার এর প্রতিষ্ঠাতা সদস‍্য, লেখক, গবেষক ও বীর মুক্তিযোদ্ধা দীনু বিল্লাহ মস্তিস্কের রক্তক্ষরণে ইন্তেকাল করেছেন।

রোববার (২৪ আগস্ট) পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার কানাডায় ইন্তেকাল করেন তিনি।

দীনু বিল্লাহ ঢাকা থিয়েটারের প্রথম নাটক সংবাদ কার্টুন ও জনপ্রিয় মিউজিক্যাল কমেডি ‘মুনতাসীর ফ‍্যান্টাসীতে’ অভিনয় করেছিলেন। পরবর্তীতে কানাডায় স্থায়ী হলে লেখা ও গবেষণায় মনোযোগী হয়ে পড়েন তিনি।

তার লেখা ‘কাকা বাবুর টয় হাউজ’, ‘টয়হাউজ থেকে ১৯৭১ মৃত‍্যুছায়া সঙ্গী’, ‘সুরের বরপুত্র’, গণসংগীতের ইতিহাস ‘মিলিত প্রাণের কলরব’, মুক্তিযুদ্ধ ও বাঙালি সত্ত্বা নিয়ে তার রচিত গ্রন্থগুলো আমাদের ইতিহাসের অমূল‍্য সংযোজন।

পরিবার জানায়, দীনু বিল্লাহ শরীরের অঙ্গ-প্রত‍্যঙ্গ দান করে গেছেন। কৃত্রিম যন্ত্রে তার অর্গানগুলো ব‍্যবহার যোগ‍্য করে রাখা হয়েছে। গ্রহীতার সাথে রক্তের গ্রুপ মিলে গেলে অঙ্গপ্রত‍্যঙ্গ‍গুলো অসুস্থ গ্রহীতার শরীরে সংযোজন করা হবে।

তার রচনায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ঐতিহাসিক বিষয়গুলোর প্রতি গভীর মনোযোগ ছিল, এবং তার লেখায় মানবিক অনুভূতি ও বাস্তব জীবনের চিত্র ফুটে ওঠে। দিনু বিল্লাহ ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন এবং বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ লেখক হিসেবে পরিচিতি লাভ করেন।

বিষয়:ঢাকা থিয়েটার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…