দিনাজপুর

শীতে কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেলসিয়াস

দিনাজপুরে শীতের কারণে মানুষ ঠাণ্ডা থেকে রক্ষা পাচ্ছে, কুয়াশা ও তুষারপাতের কারণে দৃশ্যমানতা কম।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ঘন কুয়াশা, হিমেল হাওয়া আর হাঁড় কাপানো কনকনে শীতে কাঁপছে দিনাজপুর। বিপর্যস্ত জনজীবন ও প্রাণিকুল। মাঘের শীতে যেনো বাঘও কাঁদছে। হিমালয়ের পাদদেশের সীমান্ত ঘেষা জেলা দিনাজপুরের জবুথবু অবস্থা। শুক্রবার (২৬ জানুয়ারি) দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৭’ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা এ জেলায় মৌসুমের সর্বোনিন্ম তাপমাত্রা। তীব্র শীতের কারণে প্রয়োজন ছাড়া তেমন একটা ঘরের বাইরে বের হচ্ছে না মানুষজন, সড়কে মানুষের চলাচল কমে যাওয়ায় এবং কাজ না পাওয়ায় রোজগার কমেছে শ্রমজীবী নিন্ম আয়ের মানুষের। এতে বিপাকে পড়েছেন তারা।

বিষয়:কুয়াশা দিনাজপুর বিপর্যস্ত জনজীবন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…