চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জীবনের শেষ মুহূর্তের কাজ হিসেবে খুব ভালো হয়েছে’

‘দায়মুক্তি’ নিয়ে এমনটাই জানালেন দিলারা জামান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন সংবাদকর্মী ও বিশ্লেষকরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত সরকারি অনুদানের সিনেমা ‘দায়মুক্তি’। সিনেমাটি পরিচালনা করেছেন বাণিজ্যিক সিনেমার সফল নির্মাতা বদিউল আলম খোকন। আগামী ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক মো. জসিম উদ্দিন।

মুক্তি উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজক মো. জসিম উদ্দিন, পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, পরিচালক সাফি উদ্দিন সাফি, গাজী মাহবুব, সহ সিনেমাটির শিল্পী-কলাকুশলী ও অন্যান্য অতিথিবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত প্রবীণ অভিনেতা আবুল হায়াত বলেন, ‘পরিচালকের আগ্রহে এই সিনেমায় আমার কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আমি আর দিলারা জামান অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি। আশা করছি, এর গল্প সবার ভালো লাগবে।’

Banglabid

দিলারা জামান বলেন, ‘দায়মুক্তি সত্যিই মুক্তি পাচ্ছে। এইটা খুব ভালো লাগছে। আনন্দ লাগছে। জীবনের শেষ মুহূর্তের কাজ হিসেবে খুব ভালো হয়েছে। খোকন ভাই খুব ভালোভাবে বানিয়েছেন। এটা সব সময়ের গল্প। আমাদের দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি, তারা যেন হলে গিয়ে সিনেমাটা দেখেন।’

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, সুস্মী রহমান, সামিয়া নাহি, আবুল হায়াত, দিলারা জামান, শম্পা নিজাম, সুব্রত, সূচরিতা সহ আরো অনেকে।

রাইসা ফিল্ম প্রোডাকশনের ব্যনারে নির্মিত সিনেমাটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন কমল সরকার। মনিরুজ্জামান মনির ও কবির বকুলের কথায় এতে গান রয়েছে দুটি। জাহিদ নিরব এবং আলি আকরাম শুভর সংগীতে গান দুটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান, কোনাল ও সাব্বির নাসির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুল হায়াতদায়মুক্তিদিলারা জামানলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলায় সব আসামি খালাস

পরবর্তী

একইদিনে জয় পেয়েছে আর্জেন্টিনা-ব্রাজিল

পরবর্তী
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একইদিনে জয় পেয়েছে আর্জেন্টিনা-ব্রাজিল

স্প্যানিশ কোচ লুইস এনরিকের উল্লাস, মাঠে জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় সারির লে মান্সকে হারিয়ে এনরিকে বললেন ‘বিপজ্জনক’

সর্বশেষ

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT