রাজনীতি

ডিজিটাল নিরাপত্তা আইন সম্পূর্ণ বাতিল হওয়া উচিত: মির্জা ফখরুল

মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরা ও মাইক্রোফোন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ বাক স্বাধীনতায় বিশ্বাস করে না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন একেবারে কালো আইন, আমরা এই আইনটা বাতিলের জন্য সেমিনার সভা করেছি। আমরা এই আইনটাই সম্পূর্ণ বাতিল চাই।

মঙ্গলবার ৮ আগস্ট দুপুরে গুলশান বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন দেশের মানুষের বিরুদ্ধে আইন, গণতন্ত্রের বিরুদ্ধে আইন, সাংবাদিকদের মুখ আটকে রাখার আইন।

তিনি বলেন, আওয়ামী লীগ মানুষকে বোকা ভাবে, সেজন্য তারা আইন বাতিল না করে শুধু নাম পরিবর্তন করে উপস্থাপন করছে। নাম দিয়েছে সাইবার আইন। এটা বিদেশী ও মানুষের সাথে প্রতারণা করার জন্য।

বিষয়:ডিজিটাল নিরাপত্তা আইন মির্জা ফখরুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…