চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেলিভিশন সম্প্রচারের কলাকৌশল নিয়ে ‘ডিজিটাল সম্প্রচার’ বই প্রকাশিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৬
অন্যান্য, শিল্প সাহিত্য
A A

বাংলা ভাষায় টেলিভিশন সম্প্রচারের খুঁটিনাটি থেকে অনলাইন বা ডিজিটাল মাধ্যম, আইপি টিভি, ওটিটি, সামাজিক মাধ্যম এবং সর্বশেষ এআইসহ প্রযুক্তির নানান বিষয় নিয়ে প্রকাশিত হলো ‘ডিজিটাল সম্প্রচার।’

সহজবোধ্য ভাষায় সম্প্রচার কৌশলের কারিগরী নানান দিক তুলে ধরে বইটি লিখেছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাই টিভি’র সম্প্রচার ও বার্তা পরিচালক জেকের উদ্দিন সম্রাট।

অমর একুশে বইমেলাকে সামনে রেখে বইটি প্রকাশ করেছে খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠান ইত্যাদি গ্রন্থ প্রকাশ।

Banglabid

বইমেলার শুরুর দিন থেকে সমৃদ্ধ এই বইটি পাওয়া যাবে ইত্যাদি গ্রন্থ প্রকাশের স্টলে। এ ছাড়াও রকমারি ডট কমসহ বিভিন্ন অনলাইন বুক স্টোরেও পাওয়া যাচ্ছে ডিজিটাল সম্প্রচার।

বাংলা ভাষায় সম্প্রচার কৌশল নিয়ে বই বিরল বা নেই বললেই চলে। টেলিভিশন সম্প্রচার প্রকৌশলী হতে আগ্রহী শুধু নয় কনটেন্ট ক্রিয়েটর, বিভিন্ন সামাজিক মাধ্যমে সম্প্রচার, ভিডিওগ্রাফির বিভিন্ন কারিগরী দিকসহ এআইসহ বিভিন্ন আধুনিক কৌশলও লেখক খুব প্রাঞ্জল ভাষায় বইটিতে উপস্থাপন করেছেন। যা টেলিভিশন, ফিল্ম ওি মিডিয়া স্টাডিজ এর শিক্ষার্থীদের যেমন কাজে লাগেবে, তেমনি প্রতিটি সাধারণ ব্যবহারকারী ও সম্প্রচারে আগ্রহীদের হ্যান্ডবুক হিসেবে কাজে লাগবে।

ইত্যাদি গ্রন্থ প্রকাশের প্রকাশক জহিরুল আবেদিন জুয়েল বলেন, বাংলাদেশে সম্প্রচার কৌশল বা এ ধরনের কারিগরী বিষয়ে যারা পড়াশোনা করেন তারা সাধারণত ইংরেজি ভাষায় প্রকাশিত বিদেশি বই পাঠ্য হিসেবে ব্যবহার করেন। মাতৃভাষা বাংলায় এ ধরনের বই নেই বললেই চলে। ডিজিটাল সম্প্রচার বইটি মিডিয়া স্টাডিজের শিক্ষার্থীদের যেমন পাঠ্য সহায়ক হিসেবে ব্যবহার হবে তেমনি সাধারণ কনটেন্ট ক্রিয়েটর এমনকি সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের জন্যও বইটি দারুণ কাজে লাগবে।

Reneta

ডিজিটাল সম্প্রচার বইয়ের লেখক জেকের উদ্দিন সম্রাট বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কারিগরী দক্ষতা এবং জ্ঞানের সমন্বয়ে বইটি লেখা। আমার মনে হয়েছে বাংলা ভাষায় জটিল এই বিষয়টির সহজ উপস্থাপন করা প্রয়োজন। এ কারনে খুব সাধারণ ও সহজবোধ্য ভাষায় সবার জন্য বইটি লিখেছি। আশা করি প্রতিটি মুহুর্তে সম্প্রচার প্রকৌশলী, কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে প্রতিটি পাঠকের বইটি কাজে লাগবে।

উল্লেখ্য, বাংলাদেশের টেলিভিশন সম্প্রচার অঙ্গনের একজন অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জেকের উদ্দিন সম্রাট। দীর্ঘ পনেরো বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ ও সম্প্রচারের নেতৃত্ব দিয়ে আসছেন। আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে দেশের টেলিভিশন শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন তিনি। বর্তমানে তিনি মাই টিভি বাংলাদেশ-এর নিউজ, ব্রডকাস্ট ও আইটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর একুশে বইমেলা ২০২৬জেকের উদ্দিন সম্রাটটেলিভিশন সম্প্রচারের খুঁটিনাটিডিজিটাল সম্প্রচার
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT