চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি আলোচিত বলেই মানুষ আমার সমালোচনা বেশি দেখে: দীঘি

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
১১:৪২ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A
দীঘির সুন্দর ছবি, তিনি হালকা মেকআপ ও ব্লু শার্ট পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যক্তিগত জীবনে কিছুদিন পর পর সমালোচনার মুখে পড়েন প্রার্থনা ফারদিন দীঘি। এই সমালোচনা তিনি গায়ে না মাখলেও ভুল হলে শিক্ষা নেন। নিজের মধ্যে আরও শক্তি সঞ্চার করেন।

গেল সপ্তাহে পরিচালক রায়হান রাফীর সিনেমায় থাকা না থাকা নিয়ে দীঘির সঙ্গে বিতর্ক বাধে৷ ‘পরাণ’ খ্যাত এই পরিচালক দীঘির কড়া সমালোচনা করলেও কোনো ধরনের নেতিবাচক মন্তব্য করেননি দীঘি। চুপচাপ ছিলেন তিনি।

বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি ফাইভ স্টার হোটেলে ঢাকা ফ্যাশন ডে-এর অনুষ্ঠানে ওই বিতর্ক ও সমালোচনা নিয়ে দীঘি কথা বলেন চ্যানেল আই অনলাইনের সাথে।

Banglabid

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া দীঘি বলেন, খুব বেশি জরুরী মনে না করলে আমি সরাসরি কোনো মন্তব্য করি না।

“ছোটখাটো বিষয়ে আমি কেনই বা মন্তব্য করবো? আমি তো ক্রিমিনাল না। সবকিছু নিয়েই যদি সব সময়েই কথা বলি তাহলে পরে তো কেউ আমার কথা শুনবে না।”

সমালোচনা হলেও দীঘি কষ্ট পান না বলে জানালেন। তার ভাষ্যটা এমন, সরাসরি নাম উল্লেখ করে আমি কাউকে ছোট করিনি। তারপরেও যদি সমালোচনা হয়, আমি কষ্ট পাই না। বরং এসব কিছু আমাকে স্ট্রং করে। দিনশেষে মানসিকভাবে শক্তি পাই, শিক্ষা নেই।

Reneta

দীঘি আরো বলেন, এসব যত হবে আমি মানসিকভাবে শক্তিশালী হবো। জিদ চাপবে আরও ভালো কাজ করতে হবে। আমার মনে হয়, মাঝেমধ্যে এসব দরকার আছে, নইলে সবকিছু নিরামিষ মনে হবে।

কথাপ্রসঙ্গে দীঘি বলেন, ছোটবেলায় যে পরিমাণ মানুষ ছোট্ট দীঘিকে ভালোবাসতো বড়বেলায় আমি এখনো সেই পর্যন্ত যেতে পারিনি। এজন্য বড়বেলার দীঘিকে আরও টাইম দেয়া উচিত। তবে এখন আমাকে কেন কেউ খারাপ মন্তব্য করছে এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নেই।

সবশেষে দীঘি পরিস্কারভাবে বলেন, সবসময় সব সেক্টরে আলোচিতরা আগে সমালোচনায় পড়েন। তাই আমি মনে করি, আমি আলোচিত বলেই মানুষ আমার সমালোচনা বেশি দেখে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়দীঘিরায়হান রাফীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি যেন নৈরাজ্য করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকুন: কাদের

পরবর্তী

লেগুনা-মিনিবাস সংঘর্ষে মুহূর্তেই ৩ জন নিহত

পরবর্তী
A night view of A.D. College entrance with people gathered outside. Channel i News - চ্যানেল আই নিউজ

লেগুনা-মিনিবাস সংঘর্ষে মুহূর্তেই ৩ জন নিহত

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীরা চ্যানেল আই অনলাইনের খবর নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তি পেল ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘পায়ের ছাপ’

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT