চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকতায় ভর্তি হলেন দীঘি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২২
বিনোদন
A A
চিত্রনায়িকা দীঘি সুন্দর পোশাক ও সাজে, দর্শকদের মন জয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নূর

অভিনয়ের পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন শিশুশিল্পী থেকে নায়িকা বনে যাওয়া প্রার্থনা ফারদিন দীঘি। তিনি স্নাতক সম্মানে ভর্তি হয়েছেন।

চ্যানেল আই অনলাইনকে দীঘি জানান, তিনি বুধবার রাজধানীর ইউল্যাব ইউনিভার্সিটিতে মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিষয়ে ভর্তি হয়েছেন।

ফিল্ম এন্ড মিডিয়া নিয়ে অনেক বেশি জানতে চান, এ কারণে সাংবাদিকতায় ভর্তি হয়েছেন দীঘি। বলেন, এ বিষয়ে যত বেশি জ্ঞান অর্জন করতে পারবো ততো বেশি উন্নতি করতে পারবো। সাংবাদিকতা আমার জন্য এডিশনাল মজার ব্যাপার। ভবিষ্যতে সাংবাদিক হতে চাইলে তখনও করতে পারবো।

দীঘি মনে করেন মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিষয়ে গ্রাজুয়েশন করতে পারা তার জন্য পরিপূর্ণ। তিনি বলেন, বাবাকে বলেছিলাম এই বিষয়ে পড়তে আগ্রহী। সে কারণে তিনি বরাবরের মতো আমার মতামতকে প্রাধান্য দিয়েছেন। আমি যেমন খুশি, বাবাও তেমন আমার খুশিতে খুশি হয়েছেন।

চলতি বছর রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩.৭৫ পেয়েছিলেন দীঘি। তার আগে ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় স্ট্যামফোর্ড স্কুল থেকে পেয়েছিলেন জিপিএ ৩.৬১।

প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

প্রায় ১৫ বছর আগে সেই দীঘি এখন ‘নায়িকা’। মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’ এবং ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’।

পাশাপাশি ‘শেষ চিঠি’ নামে একটি ওয়েব ফিল্ম করেছেন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘শ্রাবণ জোসনায়’ শিরোনামে আরেকটি নতুন সিনেমা।

ট্যাগ: ইউল্যাব ইউনিভার্সিটিদীঘি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে হাইকোর্টের রুল

পরবর্তী

গার্ডার পড়ে হতাহতের ঘটনায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী গার্ডার পড়ে হতাহতের ঘটনায় ক্ষুব্ধ, মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্ডার পড়ে হতাহতের ঘটনায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে একঘরে করতে যেসব দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে চাইছে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বরিশাল থেকে সবধরনের বাস চলাচল বন্ধ, নেপথ্যে কী?

আগস্ট ২৫, ২০২৬

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT