চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যিনি আমার বাবা, তিনিই আমার মা: দীঘি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ১৯, জুন ২০২২
বিনোদন
A A
বাংলাদেশি দম্পতি হাসিমুখে একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ ১৯ জুন বাবা দিবস উপলক্ষে চলচ্চিত্র অভিনেত্রী প্রার্থনা ফারদীন দীঘি তার বাবা অভিনেতা সুব্রতকে নিয়ে বললেন চ্যানেল আই অনলাইনে। দীঘির সঙ্গে আলাপের প্রধান অংশটুকু পাঠকদের জন্য তুলে ধরা হলো: 

আমার বাবা আমার বেস্ট ফ্রেন্ড। তার সঙ্গে যে কোন সময় যে কোন কিছু আমি অনায়াসে শেয়ার করতে পারি। বাবা মেয়ের এমন সম্পর্ক দুর্লভ। কারণ সন্তানরা বাবাদের একটু ভয় পায়। আমার পরিচিত অনেক ছেলেমেয়ে আছে, যারা বাবাদের ভিতর থেকে ভয় পায়। সামনেও কম যায়। কিন্তু আমার ব্যাপারটা ঠিক উল্টো। উনি আমার সবচেয়ে আপন বন্ধু।

বাবার তার জীবন আমার জন্য বিসর্জন দিয়েছেন। মা অসুস্থ হওয়ার পর থেকে বাবা সবসময় মাকে টেককেয়ার করতেন। তখন ক্লাস ওয়ানে পড়ি। আমাকে স্কুলে আনা নেয়া, ভাইয়াকে দেখাশোনাসহ মায়ের হাসপাতালে চিকিৎসা, নিজের শুটিং সবকিছু তিনি একাই সামাল দিয়েছেন। মা চলে যাওয়ার পর বাবা মায়ের অনুপস্থিতি একটি বারও বুঝতে দেননি।

Banglabid

তাই যিনি আমার বাবা, তিনিই আমার মা। এখনও মনে পড়ে মা হাসপাতালে থাকাকালীন উনি আমাকে ঘুম থেকে তুলে তৈরি করে টিফিন বানিয়ে স্কুলে নিয়ে যেতেন। আমার চুল বেঁধে দিতেন। মাঝেমাঝে আমাকে নিয়ে শুটিংয়ে যেতেন, বেড়াতে নিয়ে যেতেন। মা অসুস্থ পরার থেকে শুয়ে থাকা ছাড়া কিছু করতে পারতেন না। যখন থেকে বুঝতে শিখেছি দেখেছি বাবা কতটা তৎপর ছিলেন।

অনেক সুযোগ থাকলেও বাবা আমাদের ভালো ভবিষ্যতের কথা ভেবে কখনই নিজের চিন্তা করেন নাই। বরং আমাদের ভালোটা বেশি ভেবেছেন। এজন্য আমি মনে করি, আমার ও আমার ভাইয়ের জন্য বাবা তার নিজের জীবন বিসর্জন দিয়েছেন। আমার জীবনের সব দায়িত্ব বাবার। বাবা হিসেবে আমার বাবার ভালো গুণগুলো বলে শেষ করতে পারবো না।

তবে যেটা সবচেয়ে বেশি আমি ফিল করি সেটা হচ্ছে বাবা দায়িত্ববান। শুধু আমি নই, যে কেউ যদি তাকে কিছু করতে বলেন, বাবা তার সামর্থ্যের মধ্যে থাকলে সেটা দায়িত্ব নিয়ে করে দেন। যতক্ষণ শেষ না হয় লেগে থাকে। আমরা দুটি ভাই বোন। বাবা হিসেবে উনি আমাদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এটা বাবা হিসেবে আমি বলবো তার মহৎ গুণ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীঘিপ্রার্থনা ফারদিন দীঘিবাবা দিবসলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা: শনাক্ত বেড়ে ৬০০ ছুঁই ছুঁই

পরবর্তী

বানভাসীদের স্বাস্থ্যসেবায় ২শ’ মেডিকেল টিম কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তী
বাংলাদেশের প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বানভাসীদের স্বাস্থ্যসেবায় ২শ’ মেডিকেল টিম কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

সেনা কর্মকর্তাদের সঙ্গে ত্যাগের মানসিকতা নিয়ে আলোচনা করছেন সেনাপ্রধান।. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্যাগের মানসিকতা নিয়ে আন্তরিকতার সাথে কাজ করতে হবে: সিলেটে সেনাপ্রধান

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT