চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে রাজের তিন ছবি, দর্শকের পছন্দের লুক কোনটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২৪
বিনোদন
A A
ঈদে রাজের তিন ছবি, দর্শকের পছন্দের লুক কোনটি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরাণ ও হাওয়ার পর সময়ের আলোচিত চিত্রতারকায় পরিণত হয়েছেন শরিফুল রাজ। আসন্ন ঈদে একসঙ্গে তিন সিনেমা নিয়ে আসছেন এই তারকা। তার অভিনীত মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলো হচ্ছে ওমর, দেয়ালের দেশ এবং কাজলরেখা।

এরইমধ্যে তিনটি সিনেমাতেই রাজের লুক কেমন হবে দেখেছেন দর্শক। এই সপ্তাহে এলো শরিফুল রাজ অভিনীত তিনটি সিনেমারই টিজার ও ট্রেলার।

২৩ মার্চ রাজ অভিনীত ‘দেয়ালের দেশ’ এর টিজার মুক্তি পায়। এই ছবির পোস্টারের মতোই টিজারটিও দর্শককে মুগ্ধ করেছে। প্রায় এক মিনিটের টিজারে রাজকে ভিন্ন দুটি লুকে দেখা গেছে। রাজ কি প্রেমিক নাকি আততায়ী- এ রহস্যের সমাধান অবশ্য করেননি নির্মাতা মিশুক মনি। ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ বেশ ভালো করেই ধরে রেখেছেন নির্মাতা।

‘দেয়ালের দেশ’ এর দু’দিন পরেই ২৫ মার্চ প্রকাশিত হয় মোস্তফা কামাল রাজ পরিচালিত শরিফুল রাজ অভিনীত ঈদে মুক্তি প্রতীক্ষিত আরেক ছবি ‘ওমর’ এর টিজার। দেড় মিনিটের টিজারে রহস্য, খুন আর সাসপেন্সই উঠে এসেছে। রাজের আলাদা কোনো লুক অবশ্য এই টিজারে দেখা যায়নি। তবে দর্শক এই ছবিটি নিয়েও আশাবাদী।

‘ওমর’ এর পর দিন (২৬ মার্চ) সন্ধ্যায় এলো গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কাজলরেখা’র ট্রেলার। যে ছবিতেও রাজকে পাওয়া গেল গুরুত্বপূর্ণ চরিত্রে। আড়াই মিনিটের ট্রেলারে রাজের ভিন্ন ভিন্ন লুক প্রশংসা পাচ্ছে সিনেপ্রেমী দর্শকের কাছে। ট্রেলারটি প্রকাশের পর এই ছবিটি নিয়ে বাড়ছে দর্শকের প্রত্যাশা।

সর্বশেষ রাজ অভিনীত ইমপ্রেস টেলিফিল্মের ‘দামাল’ মুক্তি পেয়েছে ২০২২ সালের ২৮ অক্টোবর। পরে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পায় তার অভিনীত ইমপ্রেসের আরেক ছবি ‘রক্তজবা’। এরপর রাজ ব্যস্ত হয়ে পড়েন নতুন সিনেমার কাজে। প্রায় ১৮ মাস পর একসঙ্গে তিনটি সিনেমা নিয়ে স্ক্রিনে আসছেন তিনি!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমরকাজলরেখাগিয়াস উদ্দিন সেলিমগিয়াসউদ্দিন সেলিমটিজারট্রেলারদেয়ালের দেশপরাণমিশুক মনিমোস্তফা কামাল রাজরাজলিড বিনোদনশরিফুল রাজসিনেমাহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬

পাট অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

দুই সপ্তাহে আড়াই কোটি ভিউ, কী আছে এই নাটকে?

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT