চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

শনিবার (১০ জানুয়ারি) পর্দা উঠছে দেশের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন—চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)-এর। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—এই স্লোগান সামনে রেখে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ৯ দিনব্যাপী চলবে এবারের উৎসব।

বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের মোট ২৪৫টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে এই উৎসবে। প্রতিযোগিতা ও প্রদর্শনী মিলিয়ে বহুমাত্রিক বিভাগে সাজানো হয়েছে চলচ্চিত্র উৎসবের এবারের আয়োজন।

আজ বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে চীনা নির্মাতা চেন শিয়াং পরিচালিত চলচ্চিত্র ‘উ জিন ঝি লু’ (The Journey to No End)।

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, আন্তর্জাতিক মানের চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি জ্ঞানভিত্তিক আলোচনা, মাস্টারক্লাস ও শিল্পকলা প্রদর্শনীর মাধ্যমে চলচ্চিত্র সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করাই এই উৎসবের মূল লক্ষ্য।

প্রতিযোগিতা ও প্রদর্শনী

এশিয়ান ফিল্ম কম্পিটিশন, বাংলাদেশ প্যানোরামা, রেট্রোস্পেকটিভ, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, উইমেন ফিল্মমেকার, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্মস ও চিলড্রেন ফিল্ম সেশন—এমন নানা বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হবে। বাংলাদেশ প্যানোরামা বিভাগে আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক সংস্থা ফিপ্রেসি বাংলাদেশ চ্যাপ্টার সেরা চলচ্চিত্রকে বিশেষ পুরস্কার দেবে।

এবারই প্রথমবারের মতো কক্সবাজারের লাবণী বিচ পয়েন্টে আয়োজন করা হয়েছে ওপেন এয়ার স্ক্রিনিং—‘ওপেন থিয়েটার বায়োস্কোপ’, যা সকল দর্শকের জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনী স্থান

Reneta

জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, অলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশসহ একাধিক ভেন্যুতে চলচ্চিত্র প্রদর্শিত হবে। সব প্রদর্শনীই বিনামূল্যে, তবে আসন সীমিত থাকায় আগে এলে আগে দেখবেন ভিত্তিতে প্রবেশের সুযোগ থাকবে।

সেমিনার ও মাস্টারক্লাস

উৎসবের অংশ হিসেবে ১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘টুয়েলফথ ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ইন সিনেমা ২০২৬’। এছাড়া ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব ও আন্তর্জাতিক অতিথিদের নিয়ে মাস্টারক্লাসও থাকছে।

সমাপনী

আগামী ১৮ জানুয়ারি উদ্বোধনী ভেন্যুতেই উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আয়োজকদের প্রত্যাশা চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যা দেশের চলচ্চিত্র সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিসরে আরও দৃঢ়ভাবে তুলে ধরবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবদেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবলিড বিনোদনশর্টফিল্মসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT