চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবার মূল ভেন্যুতে দেখা যাবে যেসব ছবি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ জানুয়ারি শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের ২৩ তম আসর। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে এবারের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ।’

এরইমধ্যে জমে উঠেছে উৎসব। প্রতিদিনই উৎসবে বিভিন্ন বিভাগে বিভিন্ন দেশের ছবি দেখানো হচ্ছে। ছোট ছবি থেকে বড় ছবি- প্রদর্শনী চলছে রাজধানীর বেশকিছু ভেন্যুতে। এরমধ্যে মূল ভেন্যু এবং অলিয়ঁস ফ্রসেজে প্রতিদিনই দেখানো হচ্ছে পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র।

বুধবার (১৫ জানুয়ারি) জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হবে ৫টি সিনেমা। এরমধ্যে হোসেন হামোর সিরিয়ার ২৭ মিনিটের ছবি ‘ওয়েনিং’ দেখানো হবে সকাল সাড়ে দশটায়, এর ঠিক পর পরই দেখানো হবে ভারতীয় নির্মাতা অভিলাষ শর্মা পরিচালিত ১০০ মিনিটের ছবি ‘ইন দ্য নেম অব ফায়ার’। এই দুটি ছবিই দেখানো হবে ‘স্পিরিচুয়াল ফিল্ম সেকশন’-এ।

Banglabid

এদিন দুপুর ১টায় এখানে দর্শক দেখতে পারবেন উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত চীনের ছবি ‘হানড্রেড ইয়ার্ডস’। ১০৯ মিনিটের এই ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন হাওফেং ঝু এবং জুফেং ঝু। দুপুর ৩টায় ‘ওয়েড এঙ্গেল সেকশন’-এ দেখানো হবে চীনের আরেক ছবি ‘দ্য লাস্ট ফ্রেঞ্জি’, নানা পরিচালিত এই ছবির দৈর্ঘ্য ১০৭ মিনিট।

Wednesday's main venue features diverse cultural and sports events in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ
বুধবার যেসব সিনেমা দেখা যাবে

মূল প্রতিযোগিতা বিভাগের আরেক ছবি ‘সামার টাইম’। মাহমুদ কালারি পরিচালিত ইরানি এই ছবির দৈর্ঘ্য ১০৯ মিনিট, ছবিটি দেখানো হবে বিকেল ৫টায়। এদিনের শেষ সিনেমা ‘নীল পদ্ম’। তৌফিক এলাহি পরিচালিত বাংলাদেশি এই সিনেমাটি দেখানো হবে ঠিক সন্ধ্যা ৭টায়। ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগের এই ছবিটির দৈর্ঘ্য ৬৫ মিনিট।

এছাড়াও এদিন সুফিয়া কামাল মিলনায়তনে অন্তত ৫টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখানো হবে। অলিয়ঁস ফ্রসেজে দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য ৩টি সিনেমা। এছাড়া শিল্পকলার দুটি স্ক্রিন, নর্থ ও গ্রিন ইউনিভার্সিটির দুটি মিলনায়তনে দিনভর থাকছে বিভিন্ন বিভাগের চলচ্চিত্র।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবদেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবনীল পদ্মরুনা খানলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সীমান্ত পরিস্থিতি এখন স্থিতিশীল আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পরবর্তী

এস আলম পরিবারের ৬৮ ব্যাংক হিসাব ফ্রিজ

পরবর্তী
এস আলম গ্রুপের লোগো ও একজন কর্মকর্তা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এস আলম পরিবারের ৬৮ ব্যাংক হিসাব ফ্রিজ

লুৎফুজ্জামান বাবরকে দেখা যাচ্ছে, তিনি জনসম্মুখে হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কখন মুক্তি পেতে পারেন লুৎফুজ্জামান বাবর?

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT