বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় ডায়েট কোকে ক্যান্সারের উপাদান শনাক্ত হওয়ার পর বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে কোকা কোলা জিরো। সরকারের পক্ষ থেকে বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পাশাপাশি জনগণকে আরো সচেতন হতে বলছেন পুষ্টিবিদরা। চ্যানেল আইয়ের পক্ষ থেকে এ বিষয়ে বারবার চেষ্টা করা হলেও কোকের স্থানীয় উৎপাদনকারী কেউ কোনো বক্তব্য দেননি।






