চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান ছেড়ে দেয়ার ইঙ্গিত দিলেন সেলেনা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

মার্কিন জনপ্রিয় পপ তারকা সেলেনা গোমেজ। ২০০২ সালে শোবিজ দুনিয়ায় আত্মপ্রকাশ করেন তিনি। নিজের গান দিয়েই ক্যারিয়ারে আলোচিত হয়েছেন সেলেনা। সম্প্রতি কথা প্রসঙ্গে গান থেকে অবসর নেয়ার ইঙ্গিত দিয়েছেন সংগীতের এই সুপারস্টার।

স্মার্টলেস পডকাস্ট-এ সেলেনা শেয়ার করেছেন, ‘আমি মিউজিকের শুরুটায় অনেক আনন্দ করেছি। এরপর ট্যুরগুলোও আনন্দের ছিল। কিন্তু আমি একই সময়ে আমার টিভি শো-গুলোও করছিলাম। আমার সেগুলোও আনন্দের মনে হয়েছে। কিন্তু যত বয়স হচ্ছে, তত মনে হচ্ছে, আমার এমন কিছু খুঁজতে হবে যেখানে সেটেলড হতে পারি।’

সেলেনা বর্তমানে তার পরবর্তী অ্যালবামের কাজ করছেন। তবে এটা হতে পারে তার সর্বশেষ কাজ। তিনি বলেছেন, ‘আমার মনে হতে পারে যে আরও একটি অ্যালবাম করি। কিন্তু আমি অভিনয়কেই বেছে নেব হয়তো।’

আলাপচারিতায় সেলেনা আরও জানান, তিনি কখনই পেশাদার গায়িকা হতে চাননি। তিনি সবসময়ে অভিনেত্রীই হতে চেয়েছেন। কেবল মাত্র শখের বশে গান করেন তিনি।

খুব কম বয়সে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন সেলেনা গোমেজ। মাত্র ৯ বছর বয়সে ‘বারনি অ্যান্ড ফ্রেন্ডস’-এ অভিনয় করেন তিনি। এরপর ‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’-এ দেখা যায় তাকে। ‘অ্যানাদার সিন্ডারেলা স্টোরি’, ‘হোটেল ট্র্যানসিলভানিয়া’ এবং ‘দ্য ডেড ডোন্ট ডাই’ সেলেনার উল্লেখযোগ্য কিছু কাজ।

‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’-এর নতুন সিজনের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেলেনা। রহস্য-কমেডি ঘরানার এই সিরিজ তাকে গোল্ডেন গ্লোবের মনোনয়ন এনে দিয়েছে।

Reneta

সূত্র: কইমই

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়গানমিউজিকলিড বিনোদনসিনেমাসেলেনা গোমেজহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

হামে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু

এপ্রিল ২৮, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

গাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে চুরি করতে গিয়ে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম

এপ্রিল ২৮, ২০২৬

জ্যোতি-নাহিদাদের মাইলফলকের ম্যাচে লঙ্কানদের জয়

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT