চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মার্ট কৃষি এবং উদ্ভাবনী জৈবপ্রযুক্তির যোগসূত্র বিষয়ক সংলাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৩
কৃষি, বাংলাদেশ
A A

বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার জলবায়ু ‘স্মার্ট কৃষি এবং উদ্ভাবনী জৈবপ্রযুক্তির যোগসূত্র’ বিষয়ক সংলাপের আয়োজন করেছে। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে খাপ খাইয়ে নেওয়া ও তা প্রশমিত করতে উদ্ভাবনী জৈবপ্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। তিনটি কারিগরি সেশনে বিজ্ঞানী, শিক্ষাবিদ, নিয়ন্ত্রক এবং নীতিনির্ধারকরা জৈবপ্রযুক্তি সম্পর্কিত নতুন নীতি এবং গবেষণা ভাগ করে নেন।

১১ সেপ্টেম্বর সোমবার রাজধানীর র‍্যাডিসন ব্লু হোটেলে এই সংলাপের আয়োজন করা হয়।

যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স,নেথান ফ্লুক এবং বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার উদ্বোধনী অধিবেশনে কৃষি খাতে জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে নির্ভুল জৈবপ্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন।  তিনি বলেন, লবণাক্ততা, খরা এবং নতুন কীটপতঙ্গের আক্রমণ কৃষকদের জন্য লাভজনক খাদ্য উৎপাদন কঠিন করে তুলেছে।

চার্জ ডি’অ্যাফেয়ার্স ফ্লুক, কৃষিতে সহনশীলতা তৈরি এবং বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা বাড়ানোর নিরাপদ হাতিয়ার হিসেবে কৃষিতে জৈবপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন। তিনি বলেন, বাইডেন প্রশাসন জৈবপ্রযুক্তিগত উদ্ভাবনকে সুরক্ষা এবং সমর্থনের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে। বিভিন্ন সরঞ্জাম কৃষকদের কাছে যত দ্রুত সম্ভব ব্যবহার উপযোগী করে তুলতে যুক্তরাষ্ট্রের কৃষি নিয়ন্ত্রক সংস্থা।

তিনি জোর দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। বিজ্ঞানীরা জৈবপ্রযুক্তি ব্যবহার করে, পরিবর্তনশীল পরিবেশে সাড়া দিতে সক্ষম।   মার্কিন দূতাবাস এই নতুন প্রযুক্তি গ্রহণে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে।

জিন-সম্পাদনা কৃষকদের কীভাবে স্বল্প সম্পদে অধিক খাদ্য উৎপাদনে সহায়তা করতে পারে এবং অন্যান্য প্রযুক্তি কীভাবে বাংলাদেশকে তার জলবায়ু পরিবর্তন লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে তা চিহ্নিত করার একটি সুযোগ ছিল এই সংলাপ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলবায়ুবাংলাদেশযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্রোহযাত্রায় যুক্ত হয় সকল শ্রেণি পেশার মানুষ

আগস্ট ২, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আলোচনা

আগস্ট ২, ২০২৬

রূপলাল-রঘুনাথ হাউস: হারিয়ে যাচ্ছে পুরান ঢাকার ঐতিহ্য

আগস্ট ২, ২০২৬

চাঁদপুরের পদ্মা-মেঘনায় কমছে ইলিশ, হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ

আগস্ট ২, ২০২৬

২০ বছর পর দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে স্বাভাবিক গণতান্ত্রিক চর্চা ফিরে এসেছে: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT