ক্রিকেট

রিশাদের ৩ উইকেট, আকবরের দুরন্তকে ১৪৩ রানে থামাল লিটনের ধূমকেতু

রিশাদের ৩ উইকেট, আকবরের দুরন্তকে ১৪৩ রানে থামাল লিটনের ধূমকেতু

পর্দা নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি কাপের। আসরের প্রথম ম্যাচে বল হাতে আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। ধূমকেতু একাদশের এই লেগস্পিনার নিয়েছেন ৩ উইকেট। টাইগার তারকা আলো ছড়ানো ম্যাচে আকবর আলির দুরন্ত একাদশকে ১৪৩ রানে থামাল লিটন দাসের ধূমকেতু।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে দুরন্তকে ব্যাটে আমন্ত্রণ জানান ধূমকেতু অধিনায়ক লিটন। ব্যাটে নেমে ১৯.৪ ওভারে ১৪৩ রানে গুটিয়ে যায় দুরন্ত।

দুরন্ত’র হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেছেন মাহফিজুল ইসলাম। ৩৬ বলের ইনিংসটিতে ছিল ৬টি চারের মার। দ্বিতীয় সর্বোচ্চ ১০ বলে ১৮ রান করেন আকবর আলি। এছাড়া আজিজুল হাকিম তামিম ২১ বলে ১৬, এসএম মেহেরোব হোসেন ১০ বলে ১৫ এবং আব্দুল গাফফার সাকলাইন ১৪ বলে ১৫ রান করেন।

ধূমকেতুর হয়ে রিশাদ হোসেন ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন। শরিফুল ইসলাম ও তানজিম সাকিব নেন দুটি করে উইকেট। শেখ মেহেদী নেন ১ উইকেট।

বিষয়:অদম্য টি-টুয়েন্টি কাপ-২০২৬ আকবর দুরন্ত একাদশ ধূমকেতু একাদশ বিসিবি লিটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…