চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় বছর পর ম্যাচসেরা ধোনি, গড়লেন যে রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৯ পূর্বাহ্ণ ১৫, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ধোনি ছয় বছর পর ম্যাচসেরা, ব্যাটিং দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে রানবন্যায় ১৬৭ রান তাড়া করা খুব বেশি কঠিন নয়। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের ম্যাচটা উল্টো কঠিনই হয়ে উঠেছিল। ম্যাচে সাতে নামেন ৪৩ বর্ষী মহেন্দ্র সিং ধোনি। দুর্দান্ত এক ইনিংস খেলে সমালোচকদের জবাব দেয়ার পাশাপাশি ম্যাচসেরা হয়ে গড়েছেন রেকর্ডও।

লক্ষ্ণৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে নেমেছিল দুদল। আগে ব্যাট করে ১৬৬ রানে থামে রিশভ পান্টের লক্ষ্ণৌ। সাতে নেমে ইমপ্যাক্ট শিভম দুবের সাথে ধোনি গড়েন ২৮ বলে ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি। ধোনি ১১ বলে অপরাজিত ২৬ রানের ইনিংস খেলে হন ম্যাচসেরা।

পাঁচ ম্যাচ হারের পর দ্বিতীয় জয়ের দেখা পাওয়া চেন্নাই সুপার কিংসের বর্তমান অধিনায়ক ধোনি ছয় বছর পর ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। সবশেষ তার হাতে ম্যাচসেরার পুরস্কার উঠেছিল ২০১৯ সালের মে-তে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাইয়ে ২২ বলে ৪৪ রানের ইনিংস খেলেছিলেন সেদিন।

ধোনির ২৬ রানের ইনিংসে ৪টি চার এবং একটি ছক্কার মার ছিল। ৩১ মিনিট ক্রিজে থাকা ডানহাতি ব্যাটারের স্ট্রাইকরেট ছিল ২৩৬.৩৬। দুবেকে নিয়ে ম্যাচ শেষ করতে আর কোনো উইকেট পড়তে দেননি।

এনিয়ে আইপিএলে ১৮ বার ম্যাচসেরার পুরস্কার জিতলেন ৪৩ বর্ষী ধোনি। ম্যাচসেরার সংখ্যায় স্পর্শ করেছেন বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নারকে। তাদের উপরে আছেন কেবল তিনজন- রোহিত শর্মা ১৯ বার, ক্রিস গেইল ২২ বার এবং সবার উপরে এবি ডি ভিলিয়ার্স ২৫ বার।

দ্বিতীয় জয় পেলেও টেবিলে অবস্থানের পরিবর্তন হয়নি চেন্নাইয়ের। তলানিতে রয়েছে তারা। তাদের আগে নয়ে আছে সানরাইজার্স হায়দরাবাদ এবং আটে রাজস্থান রয়্যালস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেন্নাইধোনিরাজস্থানলক্ষ্ণৌলিড স্পোর্টসহায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মারক স্তম্ভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ সহকারি প্রক্টরের পদত্যাগ

জুলাই ৩০, ২০২৬

বিশ্বকাপের পর প্রথমবার অনুশীলনে মেসি

জুলাই ৩০, ২০২৬

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT