বাংলাদেশ

ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত ঢাকাবাসীর

রাতের সময় ঢাকায় কিছু মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় রাতের সময় কিছু মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, আশেপাশে আলো ও চলাচল রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ডাকাতির খবর পাওয়া গেছে। এ খবরে আতঙ্কগ্রস্থ পুরো রাজধানীবাসী। ডাকাতি ঠেকাতে তাই সবাই দল বেঁধে রাতের বেলায় এলাকা পাহারা দিচ্ছেন। আতঙ্ক ছড়িয়ে পড়লে করা হয়েছে মাইকিংও।

বুধবার ৭ আগস্ট দিনগত রাতে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, পল্লবী, বসিলা, উত্তরাসহ বিভিন্ন স্থানে ডাকাতির খবর পাওয়া গেছে। অনেক ফেসবুকে পোস্ট করে সবার কাছে খবর পৌঁছে দিচ্ছে। চ্যানেল আইয়ের দুই প্রতিবেদকের এলাকাতেও ডাকাতির খবর পাওয়া গেছে।

এদিকে বেশকিছু এলাকা থেকে ডাকাত দলের সদস্যদের আটক করেছে সেনাসদস্যরা। তবে অনেকেই অভিযোগ জানিয়েছেন, সময় মত ফোন দিয়ে সেনাবাহিনীকে পাওয়া যাচ্ছে না।

অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের অনুপস্থিতির সুযোগে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। এ নিয়ে মানুষের মধ্যে আতঙ্কও বিরাজ করছে। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন রাজধানীবাসী।

এদিকে আইএসপিআর থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। এছাড়া যেকোন নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিষয়:ডাকাত ঢাকা রাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…