বাংলাদেশ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে শুভ-মহিউদ্দিন

নেতৃত্বে শুভ-মহিউদ্দিনের নেতৃত্বে ঢাকা রিপোর্টার্স ইউনিটি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ শুভ ও মহিউদ্দিনের নেতৃত্বে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২৪ নির্বাচনে নতুন সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন।

সৈয়দ শুকুর আলী শুভ বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) উপ প্রধান প্রতিবেদক আর মো. মহিউদ্দিন দেশটিভির স্পেশাল করেসপন্ডেন্ট।

নির্বাচনে সৈয়দ শুকুর আলী শুভ ৫৮৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। আর মহিউদ্দিন সর্বোচ্চ ৬০৭টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করেন ডিআরইউ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ১ হাজার ৪০৪টি ভোট পড়ে নির্বাচনে।

বিষয়:ঢাকা রিপোর্টার্স ইউনিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…