বাংলাদেশ

বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ষষ্ঠ স্থানে ঢাকা

ঢাকার বিভিন্ন ভবন ও গাছের দৃশ্য, শহরের ব্যস্ততা বোঝায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৪ অনুযায়ী বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ। ২০২৩ সালের র‌্যাংকিং থেকে দুই ধাপ পিছিয়েছে ঢাকা।

স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোর মতো সূচকের আলোকে বিশ্বের ১৭৩টি শহর নিয়ে এই জরিপ করা হয়েছে। জরিপের সূচক অনুযায়ী, ৪৩ স্কোর নিয়ে পাকিস্তানের করাচির থেকে এক ধাপ এগিয়ে তালিকায় ১৬৮তম অবস্থানে রয়েছে ঢাকা।

বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ষষ্ঠ স্থানে ঢাকা

অন্যদিকে, ৯৮ দশমিক ৪ স্কোর নিয়ে টানা তৃতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এবং ৩০ দশমিক ৭ স্কোর নিয়ে সবচেয়ে কম বাসযোগ্য শহর হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক।

বসবাসের যোগ্য তালিকার শীর্ষ পাঁচ শহর হলো- ভিয়েনা, কোপেনহেগেন, জুরিখ, মেলবোর্ন ও ক্যালগারি। আর বসবাসের অযোগ্য পাঁচ শহর হলো- দামেস্ক, ত্রিপোলি, আলজিয়ার্স, লাগোস ও করাচি।

বিষয়:ঢাকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…