বাংলাদেশ

বিশ্বে দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে ঢাকা

ঢাকার রাস্তায় ধুলাবালুতে ভরা পরিবেশে পথচারীরা হাঁটছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানী ঢাকার বাতাস আজ শুক্রবার ১৭ অক্টোবর ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ু মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের বায়ু মানসূচক অনুযায়ী (এয়ার কোয়ালিটি ইনডেক্স–একিউআই) সকাল ৮টার তথ্য অনুসারে ঢাকার স্কোর ১৭২, যা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকাকে চতুর্থ স্থানে রেখেছে।

তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর যার স্কোর ২৫৪, দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি যার স্কোর ২১৭ এবং তৃতীয় স্থানে ভারতের কলকাতা যার স্কোর স্কোর ১৯১। কঙ্গোর রাজধানী কিনশাসা ১৬৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

ঢাকা, বাংলাদেশের দূষিত শহর, পরিবেশ দূষণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষিত শহরের শীর্ষ দশের বাকি শহরগুলোর বায়ুমান স্কোর ১৬৫ থেকে ১৩০ এর মধ্যে।

মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০–৫০ হলে বায়ুর মান ভালো, ৫১–১০০ হলে সহনীয় ধরা হয়। ১০১–১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। ১৫১–২০০ স্কোর মানে বাতাস অস্বাস্থ্যকর, ২০১–৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর, এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

বিষয়:চতুর্থ স্থান ঢাকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…