বাংলাদেশ

আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনের দৃশ্য, যাত্রীরা স্টেশনে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেন স্টেশন ও যাত্রীরা, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার ২০ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. হারুন অর রশিদ।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শ্রীপুরে রেললাইন মেরামতের জন্য আনা স্লিপার আনলোড কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে যায়।

এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এর ফলে তিস্তা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে ও ঢাকাগামী কমিউটার কাওরাইদ এলাকায় যাত্রাবিরতি করে।

বেলা ১১টার দিকে রেললাইনের ওপর থেকে দুর্ঘটনা কবলিত ক্রেন সরিয়ে নেয়া হলে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানান স্টেশন মাস্টার।

বিষয়:ট্রেন চলাচল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…