চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোনে বলল কই তুই? এখন বন্ধুই নেই!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
নিরাপত্তা চেকপোস্টে মানুষের ভিড়, পুলিশ ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় নিহতদের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে। সেখানে স্বজনরা লাশ শনাক্তের চেষ্টা করছেন। আর মর্গের ভেতর থেকে ভেসে আসছে আর্তনাদ।

মঙ্গলবার ৭ মার্চ রাত আটটার দিকে জরুরি বিভাগের মর্গের সামনে থেকে আর্তনাদ শোনা যায়। দেখা যায়, স্বজনদের লাশের খোঁজ সকরতে দেখা গিয়েছে।

লাশ দেখেই চিৎকার করে উঠছেন কেউ কেউ। এক নারীকে বলতে শোনা যায়, ওরে বাবা, আমি তোকে পেলাম, কিন্তু লাশ হিসেবে। পরে ওই নারী অজ্ঞান হয়ে পড়েন।

Banglabid

ওই লাশ ঘরের দায়িত্বরত একজন জানান, অনেকেই আসছেন লাশ শনাক্তের চেষ্টা করছেন। আবার অনেকেই লাশ সনাক্ত করছেন। তবে যারাই স্বজনের সন্ধানে লাশ ঘরে ঢুকছেন সবাই চিৎকার করে কান্নাকাটি করছেন।

বিস্ফোরণের আগে বন্ধু বলল ‘কই তুই?’ এখন আর খোঁজ নেই
গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনার সময় ভবনে ছিলেন রনি। মাত্র এক মিনিট আগে তার বন্ধু মহিউদ্দিন সুমন ফোন করে বললেন কই তুই? তিনি জানান দোকানেই আছেন। এরপরই বিস্ফোরণ।

বিস্ফোরণের পর বন্ধুর খোঁজে ঢাকা মেডিক্যাল কলেজে ছুটে এসেছেন রনি। বললেন: খুব বড় বিস্ফোরণ। চারিদিকে বিকট শব্দে সব অন্ধকার হয়ে গেলো। এরপর আমার বন্ধুটাও নেই, এক মিনিট আগে জিজ্ঞেস করলো কই তুই? আমি ছেলেকে জড়িয়ে ধরলাম। এরপর দেখি আমার বন্ধুর দোকানসহ পাঁচটা দোকান ধসে গেছে। আমার বন্ধুর সঙ্গে ছোট বোনের জামাই ছিল। তাদের কাউকে খুঁজে পাচ্ছি না। ঘটনাস্থল থেকে আমাদের ঢাকা মেডিক্যালে খোঁজ নিতে বলা হয়।

Reneta

রনি বললেন: সুমন তাসনিম এন্টারপ্রাইজের মালিক ছিল। বিস্ফোরণের পর অনেক খুঁজেছি ফোন দিয়েছি রিং হচ্ছে কিন্তু কেউ তা রিসিভ করছে না।

আর্তনাদে ভারী ঢামেকর বাতাস
আহত এবং নিহতদের স্বজনদের কান্না আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। হাসপাতালে এসে সবাই স্বজনদের খুঁজছেন।

সরেজমিনে দেখা গেছে, আহত মানুষদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করছে। জরুরি বিভাগ থেকে শুরু করে বাইরের সড়ক পর্যন্ত আহত এবং নিহতদের স্বজনদের আহাজারি চলছে।

হতাহতদের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা 
ঢাকা মেডিকেলের ডাক্তার ও নার্স থেকে শুরু করে হাসপাতালের কর্মীরা হতাহতদের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আহতদের সেবায় ছাত্রলীগ
ঢাকা মেডিক্যালল কলেজ হাসপাতালে আহত রোগীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ রোগীদের রক্তদান ও প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের সামনে আহতদের সেবায় বুথ স্থাপন করেছে বাংলাদেশ।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, যেকোন মূল্যে আহতদের সেবায় সর্বদা সাথে থাকবে ছাত্রলীগ। ছাত্রলীগের ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখায় অনেক ইন্টার্ন, চিকিৎসক ও ছাত্র আছেন। তারা রোগীদের সর্বোচ্চ সেবা প্রদান করবে।

বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মরদেহ আনা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৭ জন।

মঙ্গলবার ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর হতাহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনা আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলিস্তান বিস্ফোরণঢাকা মেডিক্যাল কলেজমর্গ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুবির ২ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

পরবর্তী

বিস্ফোরণের ঘটনায় সবাইকে উদ্ধার করা হয়েছে: ডিএমপি কমিশনার

পরবর্তী
বিপর্যয়কর বিস্ফোরণের পর উদ্ধার কাজের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিস্ফোরণের ঘটনায় সবাইকে উদ্ধার করা হয়েছে: ডিএমপি কমিশনার

গুলিস্তানে বিস্ফোরণের পর উদ্ধার কাজ চলছে, আহত ও নিহতের সংখ্যা উল্লেখযোগ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলিস্তানে বিস্ফোরণ: নিহত ১৬, আহত শতাধিক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT