অপরাধ

ঢাকা মেডিক্যালে কেন্দ্রীয় কারাগারের এক বন্দীর মৃত্যু

ঢাকা মেডিক্যালে জরুরি বিভাগে রোগী ও স্বজনরা ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মেডিক্যালে কেন্দ্রীয় কারাগারের এক বন্দীর মৃত্যু নিয়ে হাসপাতালে ভিড় করেছেন স্বজনরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা মেডিক্যাল কলেজ(ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের জাহাঙ্গীর মীর নামে এক বন্দীর মৃত্যু হয়েছে।

শনিবার ১৩ মে দুপুর ২টার দিকে হাসপাতালের নতুন ভবনে তার মৃত্যু হয়। মৃত জাহাঙ্গীরের বয়স ছিল ৪৯ বছর।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বন্দী জাহাঙ্গীর মীরকে কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জনের লিখিত ও সিভিল সার্জনের সইয়ের পরিপ্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাসহ তাকে হাসপাতালে নতুন ভবনের ছয় তলার ৬০২ ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বন্দী জাহাঙ্গীরের মৃত্যু হয়।

মৃত্যুর কারণ হাসপাতালের প্রমাণপত্রে উল্লেখ করেছেন চিকিৎসকরা। জাহাঙ্গীর বিমানবন্দর থানার একটি মামলায় কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…