চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা কলেজ অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৫
শিক্ষা
A A
ঢাকা কলেজ অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠন অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা কলেজ অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন

ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের গৌরবময় ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে ‘ঢাকা কলেজ অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা কলেজ মিলনায়তনে আয়োজিত হয় বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান, যেখানে দীর্ঘদিন পর প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে পান প্রিয় ক্যাম্পাসের আবহ।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মনিরুজ্জামান স্বাধীন, সহ-সভাপতি সাংবাদিক মোস্তফা মল্লিক, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সবুজ, কোষাধক্ষ কামরুজ্জামান আকন্দ কাইয়ুমসহ অন্যরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন।

প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার। অনলাইনে যুক্ত থেকে অনলাইনে বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস। অন্যদের মধ্যে বিভাগীয় প্রধান অধ্যাপক রাজিয়া মাহবুবা আক্তার, প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মমতাজ বেগম, অধ্যাপক রোকসানা আলম কাদরী, অধ্যাপক আঞ্জুমানআরা বেগম বক্তৃতা করেন।

অনুষ্ঠানে বর্তমান ও সাবেক বিভাগীয় প্রধানসহ প্রথম ব্যাচ থেকে ২২তম ব্যাচের শিক্ষার্থীরা মিলিত হন এক আবেগঘন পরিবেশে।

সভায় বক্তারা শিক্ষাজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে চোখ ভিজিয়ে বলেন, কীভাবে ঢাকা কলেজ তাদের জীবনের ভিত্তি গড়ে দিয়েছে, কীভাবে এই বিভাগ তাদেরকে স্বপ্ন দেখিয়েছে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হওয়ার।

আলোচনা শেষে কেক কেটে ও লোগো উন্মোচনের মাধ্যমে যাত্রা শুরু করে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এরপর প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত আড্ডা, গান ও হাসি-আনন্দে মিলনায়তন ভরে ওঠে স্মৃতির মিষ্টি আবেশে।

আয়োজকরা আশা প্রকাশ করেন অ্যাসোসিয়েশন শুধু প্রাক্তনদের মিলনমেলার পরিসরই নয়, বরং আগামী দিনে শিক্ষা, গবেষণা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

ট্যাগ: অ্যালামনাই অ্যাসোসিয়েশনঢাকা কলেজঢাকা কলেজের অর্থনীতি বিভাগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাণিজ্য উপদেষ্টাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

পরবর্তী

চুল পড়া বন্ধে সহায়ক যেসব খাবার

পরবর্তী
চুল পড়া বন্ধে সহায়ক খাবার খুঁজছেন একজন মহিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

চুল পড়া বন্ধে সহায়ক যেসব খাবার

অ্যাপল আইফোনের লোগো জ্বলজ্বল করছে, আধুনিক ডিজাইন ও প্রযুক্তির প্রতীক।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইফোন ১৭ সিরিজে থাকছে যেসব ফিচার, যত হতে পারে দাম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT