চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল: ঢাকায় খেলা দেখা যাবে ২০০ টাকায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএল ২০২৬ এর লোগো ও ক্রিকেটার, বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের। ২ জানুয়ারি সিলেট পর্ব শেষে চট্টগ্রামে খেলা গড়ানোর কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতে সিলেটেই হচ্ছে খেলা। সোমবার শেষ হবে চায়ের শহর পর্ব। ১৫ জানুয়ারি থেকে সূচি অনুযায়ী ঢাকায় ম্যাচ। টিকিটের দাম প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন ২০০, সর্বোচ্চ ২০০০ টাকায় পাওয়া যাবে টিকিট।

রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিট বিক্রির সময় ও মূল্য জানিয়েছে বোর্ড। সোমবার থেকে ঢাকা পর্বের টিকিট কিনতে পারবেন দর্শকরা। অনলাইনে (www.gobcbticket.com.bd) ওয়েবসাইট থেকে কেনা যাবে। মাঠে বা ভেন্যুতে থাকছে না কোন টিকিট কাউন্টার।

দিনের দুটি ম্যাচের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ২০০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ডের। সর্বনিম্ন ২০০ টাকায় পূর্ব গ্যালারিতে খেলা দেখা যাবে। আন্তর্জাতিক গ্যালারি উত্তর পাশের টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার টাকা। আন্তর্জাতিক গ্যালারি দক্ষিণ গ্যালারির দাম ধরা হয়েছে ৮০০ টাকা। আন্তর্জাতিক লাউঞ্জের টিকিটের দাম ১ হাজার টাকা।

ক্লাব হাউজের (শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড) টিকিটের দাম ৫০০ টাকা করে। তবে শহীদ মুশতাক স্ট্যান্ডের জিরো ওয়েস্ট জোনের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।  শহীদ আবু সাইদ স্ট্যান্ড এবং উত্তর গ্যালারির টিকিট পাওয়া যাবে ৩০০ টাকা করে।

১৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব। রাউন্ড রবিন লিগের শেষ অংশসহ টুর্নামেন্টের প্লে-অফ ও ফাইনাল গড়াবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিকিটঢাকাঢাকা ক্যাপিটালসবিপিএল ২০২৫বিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিষেকেই নবী পুত্র ঈসাখিলের ঝড়, নোয়াখালীর ১৮৪

পরবর্তী

২০২৫ সালে সৌদি আরবে গেছে বাংলাদেশের সাড়ে ৭ লাখ কর্মী

পরবর্তী
২০২৫ সালে সৌদি আরবে গেছে বাংলাদেশের সাড়ে ৭ লাখ কর্মী

২০২৫ সালে সৌদি আরবে গেছে বাংলাদেশের সাড়ে ৭ লাখ কর্মী

৬ চার ও ৪ ছক্কায় ৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: বিসবি

‘সিলেকশন আসলে আমার নিয়ন্ত্রণে নাই’

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT