চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ বছরের সংসার ভাঙছে ঋষি কৌশিকের?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ২৮, জুলাই ২০২৪
বিনোদন
A A

ভারতের ছোট পর্দার অভিনেতা ঋষি কৌশিকের ডিভোর্স নিয়ে চলছে চর্চা। গুঞ্জনের আগুনে ঘি ঢেলে ফেসবুকে একের পর এক বিস্ফোরক পোস্ট দিয়ে চলেছেন অভিনেতা।

আদর্শ দম্পতি হিসাবেই পরিচিত ছিলেন ঋষি কৌশিক ও দেবযানী চক্রবর্তী। ২০১২ সালে টেলিভিশনের এই হার্টথ্রব নায়ক বিয়ে করেছিলেন মনের মানুষ দেবযানীকে। সোশ্যাল মিডিয়া হোক বা কোনও অনুষ্ঠান, দুজনকে সবসময় হাসিখুশি দেখতেই অভ্যস্ত ভক্তরা। কিন্তু গত দু-দিনে বদলে গেছে সেই চিত্র।

সরাসরি না হলেও আকারে-ইঙ্গিতে ঋষি কৌশিক স্ত্রীর নামে একগুচ্ছ অভিযোগ করেছেন। দাবি, বউয়ের হাতে নির্যাতিত তিনি। দেবযানীর বেপরোয়া জীবনযাপন নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন। শনিবার রাতে আবার সোশ্যাল মিডিয়ায় সরব ঋষি কৌশিক। এবারও সরাসরি নয়, বরং ইঙ্গিতপূর্ণ পোস্ট তার।

Banglabid

নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা যোগ করেন মাইকেল জ্যাকসনের একটি গান। গানের লাইনে উঠে এসেছে এক নারীর প্রতারণার গল্প।

ঋষি কৌশিক লেখেন, “লাই ফর ইট। স্পাই ফর ইট। কিল ফর ইট। ডাই ফর ইট। সো ইউ কল ইট ট্রাস্ট, ইন দ্য ডেভিল’স গেম অব গ্রিড অ্যান্ড লাস্ট। শি ডাজ নট কেয়ার। শি উড ডু মি ফর দ্য মানি। শি ডাজ নট কেয়ার। শি উড ডু মি ফর দ্য প্রেস্টিজ। ক্যাপশনটা মাইকেল জ্যাকসনের একটি গান। ‘দে’ শব্দটির জায়গায় ‘শি’ লিখলাম। এমনি। জাস্ট এমনি। গানের কথাগুলো খুব বাস্তব। অনেকের জীবনের সাথে মিলে যায়।”

এর আগে এক ফেসবুক ভিডিওতে কারও নাম না নিয়ে ঋষি জানতে চান, আধুনিক নারী ঠিক কাকে বলে? অভিনেতা বলেন, ‘১২ বছর আগে একটি ছেলে ও মেয়ের বিয়ে হয়। যদিও মেয়েটি ও ছেলেটির জীবনযাত্রা একেবারেই আলাদা। তা বুঝতে পেরেই নাকি মেয়েটিকে বিয়ে করতে চাননি সেই ছেলে। কিন্তু নিজেকে বদলে ফেলার আশ্বাস দেন মেয়েটি। এই মর্মেই মেয়েটিকে বিয়ে করতে রাজি হন সেই ছেলে। তবে বিয়ের পর থেকে নিজেকে বিন্দুমাত্র বদলাননি তিনি, বরং তা ক্রমশ বেড়েছে।’

Reneta

অভিনেতা আরও জানান, ‘মেয়েটি বড় তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। এর সঙ্গে ছেলেটির পেশার সঙ্গেও টুকটাক যুক্ত। তিনি তার স্বামীকে কথায় কথায় চাকরির খোঁটা দেন। স্বামীর উপর চলে নজরদারি।’

ঋষি সেই মেয়ের বেপরোয়া জীবন নিয়ে আরও বললেন, ‘ধূমপান, মদ্যপান, রাত্রে পুরুষ বন্ধুদের সঙ্গে পার্টি, একেই কি বলে আধুনিক নারী?’

সংসারে শান্তি টিকিয়ে রাখতে এবং সম্পর্ক না ভাঙতে চেয়ে সেই মধ্যবিত্ত মানসিকতার ছেলেটি নাকি এতদিন সব সহ্য করেছে। একটা সময় পরিস্থিতি বেগতিক দেখে নিজের জীবন পর্যন্ত শেষ করতে চেয়েছে, তাতেও মেয়েটির কোনও পরিবর্তন নেই। বরং এখন সে আরও বেপরোয়া এবং উশৃঙ্খল জীবনে মেতে উঠেছে। এই পরিস্থিতিতে ওই ছেলেটির কী করণীয়? জানতে চেয়েছেন ঋষি।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋষি কৌশিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোটা আন্দোলন: শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

পরবর্তী

আর্জেন্টিনার অভিযোগ প্রত্যাখ্যান করে দিল ফিফা

পরবর্তী
আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল খেলোয়াড়দের ঝগড়া, ফুটবল মাঠে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার অভিযোগ প্রত্যাখ্যান করে দিল ফিফা

মোবাইল ফোন ব্যবহার করে টাওয়ার থেকে সংকেত গ্রহণ করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত আজ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT