চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফাডনবিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের মহারাষ্ট্রে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফাডনবিশ। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর সন্ধ্যায় মুম্বাইয়ের ঐতিহাসিক আজাদ ময়দানে রাজ্যের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণনের উপস্থিতিতে আয়োজিত এক বিশাল অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন।

এনডিটিভি জানিয়েছে, প্রায় ৫০ হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজনৈতিক মহল থেকে শুরু করে বিনোদন ও ক্রীড়া জগতের তারকারা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ফাডনবিশের সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে এবং এনসিপি নেতা অজিত পাওয়ার। বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে শুরুতে নিজের পদ ধরে রাখার বিষয়ে জোর দিলেও টানা ১০ দিনের টানাপোড়েন শেষে ফাডনবিশের ডেপুটি হওয়ার সিদ্ধান্ত নেন। অজিত পাওয়ার এই নিয়ে ষষ্ঠবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হলেন।

সম্প্রতি অনুষ্ঠিত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি নজিরবিহীন সাফল্য অর্জন করেছে। ১৪৫টি আসনে প্রার্থী দিয়ে দলটি জয়লাভ করেছে ১৩২টিতে। মহারাষ্ট্রে এত বড় জয় এর আগে কখনো হয়নি। শিবসেনা (শিন্ডে) ৫৭টি এবং এনসিপি ৪১টি আসনে জয় পেয়েছে। রাজ্য বিধানসভার ২৮৮ আসনের মধ্যে মহায়ুতি জোট মোট ২৩৫টি আসনে জয়লাভ করে।

তবে বিরোধী দলগুলো নির্বাচনী কারচুপির অভিযোগ তুলেছে। তাদের দাবি, নির্বাচনী কমিশনের সহযোগিতায় ইভিএমে কারচুপি করা হয়েছে। বিরোধী জোট মহা আঘাড়ি জোটের অভিযোগ, মাত্র পাঁচ মাস আগে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে মহায়ুতি জোট ১৭টি আসনে জয় পেলেও এবার বিধানসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়া স্বাভাবিক নয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ এনডিএ-শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে বিরোধী দল কংগ্রেস, শিবসেনা (উদ্ধব) এবং এনসিপি (এসপি) নেতারা এই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেবেন্দ্র ফাডনবিশমহারাষ্ট্রমুখ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধের জটিলতা নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিষ্ঠানটির বিদেশি ইন্টার্নরা

জুন ২২, ২০২৬

নৃশংস হামলার শিকার পঙ্কজ ত্রিপাঠির ভাই

জুন ২২, ২০২৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ

জুন ২২, ২০২৬

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল শিশুর ভাসমান মরদেহ

জুন ২২, ২০২৬

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম: নিপীড়নের পথ পাড়ি দেওয়া দুই সরকারপ্রধান

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT