বিনোদন

বছরের প্রথম দিনেই জুনিয়র এনটিআর ঝড়!

নতুন সিনেমার পোস্টারে মাত করছেন জুনিয়র এনটিআর

ডিজিটাল ডার্ক থিমের পোস্টার, একজন পুরুষ চরিত্রের মুখাবয়ব ও ডার্ক ব্যাকগ্রাউন্ড।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল ডার্ক থিমের পোস্টার, একজন পুরুষ চরিত্রের মুখাবয়ব ও ডার্ক ব্যাকগ্রাউন্ড।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল বছরের মে মাসে নিজের জন্মদিনে নতুন সিনেমা ‘দেভারা’ আসার ঘোষণা দিয়েছিলেন দক্ষিণের জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআর। এবার নতুন বছরের একদম শুরুর দিনেই আসন্ন এই সিনেমার নতুন পোস্টার প্রকাশ্যে এলো।

সোমবার (১ জানুয়ারি) আসন্ন ‘দেভারা’ ছবিটির নতুন পোস্টারটি প্রকাশ্যে এনেছেন ছবিটির সংগীত পরিচালক অনিরুধ রবিচন্দর। যেখানে মাঝ সমুদ্রের নৌকায় দাঁড়িয়ে দেখা মিলেছে জুনিয়র এনটিআর এর।

পোস্টারটি প্রকাশ্যে এনে নতুন বছরে শুভেচ্ছা প্রদানের পাশাপাশি ছবিটির টিজার মুক্তির তারিখও পোস্টে জানিয়েছেন অনিরুধ। আগামী ৪ জানুয়ারি প্রকাশ্যে আসবে এর টিজার।

অ্যাকশনধর্মী এই সিনেমাটিকে ঘিরে ইতিমধ্যে দারুণ হাইপ তৈরি হয়েছে এনটিআর ভক্তদের মাঝে। জানা গেছে, উপকূলীয় শহরে সেট তৈরী করে শুটিং করা হয়েছে ছবিটির।

কোরাতলা শিভা পরিচালিত ‘দেভারা’ ছবিটিতে প্রথমবারের মত জুটি বাধছেন জাহ্নবী কাপুর। যার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে শ্রীদেবী কন্যার। এছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন বলিউডের সাইফ আলী খান ও প্রকাশ রাজ। আসছে ৫ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।

বিষয়:'দেভারা' জাহ্নবী কাপুর জুনিয়র এনটিআর তামিল প্রকাশ রাজ সাইফ আলি খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…