চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ধূমকেতু’ জ্বরে কাঁপছে পুরো পশ্চিমবঙ্গ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৫
বিনোদন
A A
দুটি শিল্পী নাচের দৃশ্যে, পটভূমিতে আলো ও স্ক্রিনের আলো জ্বলজ্বল করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির প্রথম দিনেই পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ছবির খেতাব অর্জন করেছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ও দেব-শুভশ্রী অভিনীত ছবি ‘ধূমকেতু’।

প্রথম দিনে প্রায় ২ কোটির বেশি আয় করে সিনেমাটি। যা টলিউডের ইতিহাসে ওপেনিং ডেতে সবচেয়ে বেশী আয়। এবার নির্মাতাদের পক্ষ থেকে প্রকাশ্যে এলো ছবিটির দ্বিতীয় দিনের হল আয়।

নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দিন ভারতের স্বাধীনতা দিবসে ১৫ আগস্ট (ছুটির দিনে) ছবিটি প্রায় ৩.০২ কোটি টাকা আয় করেছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, শুধু ১৫ আগস্ট নয়, ১৬ এবং ১৭ আগস্ট শনি ও রবিবার। ফলে পশ্চিমবঙ্গে অনেকেরই ছুটি থাকবে। অনেকে আবার পরপর দু’দিন ছুটি পাবেন। ফলে প্রথম সপ্তাহেই ধূমকেতুর বক্স অফিস কালেকশন যে লাফিয়ে লাফিয়ে বাড়বে তা তো বলাই বাহুল্য।

প্রায় এক দশক ধরে থেমে থাকা ‘ধূমকেতু’ প্রকল্পটি ২০১৫ সালে শুটিং শেষ হলেও প্রযোজক দেব ও রানা সরকার-এর মধ্যে মতবিরোধের কারণে মুক্তি পায়নি। দীর্ঘদিন মুক্তি আটকে থাকলেও এটি দেবের অন্যতম আলোচিত কাজ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ছবিটি দেব ও শুভশ্রীর পুনর্মিলন হিসেবেও দেখা হচ্ছে। একসঙ্গে তাদের প্রচারণার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে, কারণ বাস্তব জীবনে বিচ্ছেদের পর তারা প্রায় এক দশক একসঙ্গে পর্দায় আসেননি।

প্রথম দিনেই ‘ধূমকেতু’ ২৫০টিরও বেশি হাউসফুল শো করেছে বলে দেব জানিয়েছেন। ছবিটি প্রথম সপ্তাহে শুধু পশ্চিমবঙ্গে মুক্তি পেলেও আগামী ২২ আগস্ট সারা ভারতে মুক্তি পাবে। দেব-শুভশ্রী ছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন রুদ্রাণী ঘোষ, দুলাল রায়, অলকানন্দা রায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও চিরঞ্জিৎ চক্রবর্তী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৌশিক গাঙ্গুলীদেবধূমকেতুবক্স অফিসশুভশ্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT