অগ্নিসন্ত্রাসের সাথে জড়িতদের ও চলমান মামলা দ্রুত শেষ করে আসামিদের বিচারের আওতায় আনতে আইনজীবীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী মহাসমাবেশে প্রধানমন্ত্রী হুঁশিয়ার করে বলেন, আন্দোলনের নামে কেউ ধ্বংসাত্মক কাজ বা অগ্নিসন্ত্রাস চালালে ছাড় দেওয়া হবে না। দ্রুত আইনী সেবা ও সুশাসন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।






