চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চোরাগোপ্তা হামলার শঙ্কা উড়িয়ে দিচ্ছি না, নির্বাচন নিয়ে শঙ্কা নেই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের রাজনীতিবিদরা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

নির্বাচনের আগে আরো চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোববার (১৪ ডিসেম্বর) ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন মো. সানাউল্লাহ।

নির্বাচন কমিশনার বলেন, আমরা চোরাগোপ্তা হামলার শঙ্কা উড়িয়ে দিচ্ছি না। তবে এতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে।

বৈঠকে আলোচনার বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, তফসিল ঘোষণা পর থেকে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে কী ধরণের পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। দুটো উপজেলা নির্বাচন অফিসে আগুন দিয়েছিল। তবে তারা সফল হয়নি। এসব চোরাগোপ্তা হামলা আমরা উড়িয়ে দিচ্ছি না। আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে তারা সফল হবে না।

দুই দিন আগে আগামী সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না।

আইনশৃঙ্খলা-বাহিনীর বরাত দিয়ে মো. সানাউল্লাহ বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।

Reneta

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার উপস্থিত আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণভোটচোরাগোপ্তা হামলাজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ত্রয়োদশ সংসদ নির্বাচননির্বাচন কমিশনারব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনভোট
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুলাই ২৫, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

জুলাই ২৫, ২০২৬

বৃক্ষমেলায় ছাদকৃষি উপযোগী চারা ও সরঞ্জাম বিক্রি বেড়েছে

জুলাই ২৫, ২০২৬

মেট্রো স্টেশনের নিচে রহস্যময় ছাতা, ভেতর থেকে উদ্ধার বোমা সদৃশ বস্তু

জুলাই ২৫, ২০২৬
অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT