বাংলাদেশ

নানা ধর্ম-রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা নানা ধর্মের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বার্তা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা নানা ধর্ম-রীতিনীতির মধ্যে সবাই এক পরিবারের সদস্য বলে উল্লেখ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মেরুল বাড্ডায় রোববার (১৩ এপ্রিল) আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, এই ধরণের অনুষ্ঠানে নতুন প্রজন্মের অংশগ্রহণ আগামী দিনের ঐতিহ্য নির্মাণ করবে। তিনি বলেন, নানা মত-ধর্ম-রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী-সবমিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা-সংস্কৃতি-ঐতিহ্য।

ভবনটি নির্মাণে সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে অসংখ্য অভিনন্দন। তারা স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগ গ্রহণ করে একটি ভবন নির্মাণের দায়িত্ব নিয়েছে।

তিনি বলেন, ভবনটি শুধু বৌদ্ধদের ধর্মীয় স্থান হলে এর মর্যাদা খণ্ডিত হয়ে যাবে। বরণ এটি হবে ঐতিহ্যের অংশ। আশা করছি এমন অনুষ্ঠান আগামী প্রজন্ম নিজেদের ভেতর ধারণ করবে।

বৌদ্ধ বিহারের ঐতিহ্য তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, শুধু ধর্ম নয় বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য নির্মাণে ভূমিকা রেখেছে বৌদ্ধ বিহারও।

বিষয়:আন্তর্জাতিক বৌদ্ধ বিহার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…