চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাসিক ভবনে আগুন, নিহত ১৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ২৪, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিহত ১৪ জনের জন্য শোক প্রকাশ, আগুনে পুড়ে গেছে ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি ঘনবসতিপূর্ণ আবাসিক ভবনে আগুন লেগে কমপক্ষে ১৪ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন। 

রয়টার্স জানিয়েছে, হ্যানয়ের কাউ গিয়া জেলার একটি সরু গলিতে অবস্থিত পাঁচতলা ভবনে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৭ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সাইকেল বিক্রি এবং মেরামত করার জন্য ব্যবহৃত একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Banglabid

স্থানীয় বাসিন্দা এনগো থি থু বলেছেন, তিনি লোকজনের চিৎকার শুনে পাঁচতলা ভবনের ছাদে ছুটে আসেন। তিনি বলেন, আমি আগে কখনও এরকম কিছু দেখিনি। ভবনে আগুন জ্বলছিল এবং ধোঁয়ার কারণে কিছু দেখা যাচ্ছিল না। এসময় বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

দেশটিতে প্রায়শই এধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০১৭ সাল থেকে ২০২২ সালের মধ্যে দেশটিতে প্রায় ১৭ হাজার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৩৩ জন নিহত হয়েছেন। গত বছরের সেপ্টেম্বরেও হ্যানয়ের একটি ভবনে অগ্নিকাণ্ডে চার শিশুসহ ৫৬ জন নিহত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনআবাসিকআবাসিক ভবনে আগুনভবনভিয়েতনামহ্যানয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ইধিকাই হচ্ছেন শাকিবের ‘নিঃস্ব’ সিনেমার নায়িকা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কারখানা শ্রমিক নিহত

আগস্ট ১৩, ২০২৬

দীর্ঘদিন পর হাকিম-ছন্দা জুটি, সঙ্গে ইয়াশ-সুনেরাহ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

আগস্ট ১৩, ২০২৬

‘বিহান’-এ প্রিয়ম-দোয়েল, কী আছে গল্পে?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT