চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্সে ‘পরাণ’ এর দৈনিক ১৮ শো, দেশীয় সিনেমায় নতুন ইতিহাস?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২২
বিনোদন
A A

ঈদুল আযহায় মুক্তির প্রথম দিন থেকেই ঢাকার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় দাপটের সঙ্গে চলছে ‘পরাণ’। শুরুতে তিনটি শো পেলেও মুক্তির এক সপ্তাহের মাথায় দৈনিক ১৮টি করে শো পেয়ে ‘ভালো ব্যবসা করছে’ রায়হান রাফী পরিচালিত শরিফুল রাজ, মিম, ইয়াশ রোহান অভিনীত এ ছবি।

সোমবার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছেন, দেশীয় সিনেমায় নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে ‘পরাণ’।

ঈদের দিন থেকে বসুন্ধরা সিটিতে ২টি, সীমান্ত সম্ভারে ১টি ও সনিতে ১টি করে শো চলছিল পরাণের। কিন্তু কয়েক দিনের ব্যবধানে দর্শক চাহিদার কথা বিবেচনা করে পরাণ-এর শো ৪টি থেকে বাড়িয়ে করা হয় ১১টি।

সোমবার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানান, সবগুলো শাখা মিলিয়ে এখন থেকে দৈনিক ১৮টি করে শো চলছে ‘পরাণ’ এর। নিকট অতীতে সিনেপ্লেক্সে বাংলা সিনেমা নিয়ে দর্শকের এমন আগ্রহও দেখা যায়নি বলে জানিয়েছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্টার সিনেপ্লেক্সের এক কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, স্টার সিনেপ্লেক্সে ‘পরাণ’ ঈদের এক নম্বর ছবি সেটা বলার অপেক্ষা রাখে না। ফ্রিকোয়েন্টলি এই ছবির শো বাড়ছে। এর আগে ‘দেবী’, ‘আয়নাবাজি’ ছবির ক্ষেত্রে এমন হয়েছিল। শুধু সিনেপ্লেক্সে এভাবে যদি ভালো চলে তবে এখান থেকে ছবির বাজেট তুলে আনা সম্ভব। অতীতে এমন ঘটেছে।

স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন বলেন, আমরা আনন্দের সঙ্গে সিনেপ্লেক্সের সব শাখায় পরাণ এর শো বাড়াচ্ছি। ২টি দিয়ে শুরু করে শুধু বসুন্ধরা সিটি শাখাতেই ৮টি করে শো চলছে পরাণ’র। সপ্তাহ পার হতেই বাংলা ছবির এতগুলো শো এটা বিশাল ব্যাপার এবং সিনেপ্লেক্সের বাংলা ছবির ব্যবসায় অনেক রেকর্ড করতে পারে বলে আমরা আশা করতে পারি।

Reneta

সিনেপ্লেক্সে আরেক ছবি অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’র ছিল ১২টি শো। গত শুক্রবার থেকে তা কমিয়ে ৮টি করা হয়েছে।

এদিকে, চলচ্চিত্র প্রদর্শক ও পরিবেশক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিনের সঙ্গে আলাপ করলে তিনি জানান, কম হলে মুক্তি পেলেও লাইভ টেক প্রযোজিত ‘পরাণ’ ছবি আগামী সপ্তাহ থেকে বেশি হলে চলবে। দর্শকের কাছে গল্প ভালো লাগলে, সেই সিনেমা লুফে নেয়। মানুষ সাধারণ গল্পের ছবি দেখতে চান। ‘পরাণ’-এর গল্প ও নির্মাণ ভালো। তাই দর্শক বেশি পছন্দ করেছেন।

তিনি বলেন, ‘দিন: দ্য ডে’ শতাধিক সিনেমা হলে মুক্তি পাওয়ায় বেশি মানুষের কাছে পৌঁছেছে এটাই স্বাভাবিক। ‘সাইকো’ মোটামুটি। তবে সিনেমা হিসেবে এক নাম্বারে ‘পরাণ’। প্রথমে সিনেমাটি কম সিনেমা হলে মুক্তি পেলেও পরে কিন্তু বেড়েছে। সিনেপ্লেক্সেও ভালো যাচ্ছে। আসলে বাজেট বেশি হলেই যে, সিনেমা ভালো হবে—এটা না সেটা প্রমাণ করলো পরাণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলআয়নাবাজিইয়াশ রোহানদিন দ্য ডেদেবীপরাণমনপুরামিমরাজরাফীলিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT