চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোয়ায় প্রশংসিত ‘ফেরেশতে’, অপেক্ষায় ঢাকার দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

দেশের মেধাবী অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসানের নতুন ছবি ‘ফেরেশেতে’। ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের পরিচালনায় ছবিটি ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেল বিশেষ অভ্যর্থনা।

গত বুধবার (২২ নভেম্বর) দুপুরে গোয়া ফিল্ম ফেস্টিভালে ‘ফেরেশতে’র প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। যেখানে জয়া আহসান ছাড়াও উপস্থিত ছিলেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম এবং জয়ার সহ-অভিনেতা সুমন ফারুক প্রমুখ।

বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি প্রদর্শনের পর দর্শকের সাড়া পেয়েছে। উৎসব কর্তৃপক্ষ উপস্থিত নির্মাতা ও অভিনেতাদের জানান বিশেষ অভ্যর্থনা।

ফেরেস্তের অন্যতম অভিনেতা সুমন ফারুক। উৎসবে ছবিটির প্রদর্শনী নিয়ে তিনি বলেন, ‘ক্যারিয়ারের শুরুতেই এতো বড় একটি চলচ্চিত্র উৎসব থেকে একমন একটি অর্জন সত্যিই আমার জন্য বিশেষ কিছু। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক বড় বড় অভিনেতা-অভিনেত্রীসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা এসেছিলেন। সবাই ফেরেস্তের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। এটা আমাদের জন্য এবং বাংলাদেশ চলচ্চিত্রের জন্য বড় একটি সফলতা বলেই মনে করছি।’

উৎসবের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। যেখানে বাঙালিয়ানা লুকে জয়ার উপস্থিতি নিয়ে মুগ্ধতা জানাচ্ছেন দেশী দর্শক। সেইসঙ্গে জানতে চাইছেন, দেশের দর্শক কবে নাগাদ ‘ফেরেশতে’ দেখতে পারবেন!

শুধু অভিনয় নয়, ইরানের সিনেমা ‘ফেরেশতে’র সঙ্গে যুক্ত হয়েছে জয়া আহসানের ‘সি তে সিনেমা’। আর এই সিনেমাটি আসন্ন ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এর উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে।

Reneta

জানা গেছে, জানুয়ারিতে ঢাকায় উৎসবে সিনেমাটি মুক্তির পর সর্বসাধারণের জন্য সিনেমাটি আগামি ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

এই চলচ্চিত্রে জয়া আহসান ছাড়াও বাংলাদেশের আরো বেশ ক’জন শিল্পী করেছেন। আছেন রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী।

মুর্তজা অতাশ জমজমের সাথে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। ফারসি ও বাংলা অনুবাদ করেছেন মুমিত আল-রশিদ ও ফয়সাল ইফরান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভ্যর্থনাগোয়াজয়াফেরেশতেভারতলিড বিনোদনশিমুসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লাউডস্পিকারে আজান সম্প্রচারে নিষেধাজ্ঞা ডেনমার্কের

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মৌলিক সংস্কারের দাবি উপেক্ষা করছে সরকার, অভিযোগ বিরোধীদলীয় নেতার

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মাদক নির্মূলে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে চলছে তাজিয়া মিছিল

জুন ২৬, ২০২৬

মেসির ফাউল না দেয়া টেনে স্কটল্যান্ড ম্যাচের রেফারি নিয়ে ফিফায় চিঠি ব্রাজিলের

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT