চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষার খাতায় ছাত্রের আঁকা হার্টের ছবির বিবরণ ভাইরাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ৩০, জুন ২০২৪
আন্তর্জাতিক
A A
শিক্ষার্থীর আঁকা হার্টের ছবি, যা ভাইরাল হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সম্প্রতি ভারতের এক শিক্ষার্থীর পরীক্ষার খাতায় আঁকা হার্টের ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। চিত্রটির বিভিন্ন অংশ চিহ্নিত করতে গিয়ে ওই শিক্ষার্থী লিখেছেন মেয়েদের নাম। 

লাইভমিনট জানিয়েছে, পরীক্ষার প্রশ্নে বলা হয়েছিল হৃৎপিণ্ড বা হার্টের ছবি আঁকতে। সঙ্গে হার্টের নানান অংশ চিহ্নিত করে তার কার্যকারিতা লিখতেও বলা হয়েছিল। কিন্তু খাতায় ওই শিক্ষার্থী হার্টের ছবি আঁকলেও তার নানা ভাগ চিহ্নিত করতে গিয়ে লিখেছেন মেয়েদের নাম।

Banglabid

ইন্টারনেটে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, হার্টের সমস্ত অংশ সে সঠিকভাবে চিহ্নিত করতে পারেনি। সেখানে এক একটি অংশে ভিন্ন ভিন্ন মেয়ের নাম লিখেছেন। হার্টের বিভিন্ন অংশের সঠিক নামের পরিবর্তে লিখেছেন হরিতা, প্রিয়া, পূজা, রূপা এবং নমিতা।

সেখানে প্রিয়ার কার্যকারিতায় ওই শিক্ষার্থী লিখেছেন, ইনস্টাগ্রামে সে সবসময় আমার সঙ্গে চ্যাট করে। আমি তাকে পছন্দ করি। এদিকে রূপা অর্থাৎ বাম নিলয়ের কার্যকারিতার জায়গায় সে লিখেছে, সে আমার সঙ্গে স্ন্যাপচ্যাটে চ্যাট করে। ও খুব সুন্দরী এবং কিউট। নমিতাকে নিজের প্রতিবেশীর মেয়ে বলে পরিচয় দিয়েছে সে। যার আবার লম্বা চুল এবং বড় চোখ রয়েছে। পাশে আবার চোখের ছবিও এঁকেছে সে। আবার পূজা নাকি তার সাবেক প্রেমিকা। তাকে সে ভুলতে পারে না বলেও লিখেছে পরীক্ষার খাতায়।

খাতা দেখে ওই শিক্ষার্থীকে ১০ নম্বরের এর মধ্যে ০ দিয়েছেন শিক্ষক। পাশাপাশি ছাত্রের অভিভাবককে দেখা করার কথাও লিখে দিয়েছেন খাতায়।

Reneta

গত ১৩ মে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এই ছবির একটি ভিডিও শেয়ার করা হয়। আর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তা। এখনও পর্যন্ত ৬ কোটি ৪৩ লাখবার দেখা হয়েছে ভিডিওটি। আর লাইক পেয়েছে ১০ লাখের কাছাকাছি। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, অন্তত তিনি একটি হার্টের ডায়াগ্রাম এঁকেছেন। আরেকজন বলেছেন, তিনি সাহিত্যের নিরিখে হৃদয়ের কাজ লিখেছেন। এদিকে অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, সে তার সাবেককে ভুলে যাওয়ার চেষ্টা করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরীক্ষার খাতাভাইরালহার্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬

মস্কোর পর ওরেনবুর্গ, মূল প্রতিযোগিতায় যুবরাজের ‘অতল’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আগস্ট ৯, ২০২৬

মস্তিষ্কে রক্তক্ষরণ: রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা চার দফা কমানোর পর দাম বাড়ল জেট ফুয়েলের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT