জলবায়ু পরিবর্তন, বাণিজ্য-বিনিয়োগ এবং কার্যকর রাজনৈতিক সম্পৃক্ততা ও মানবাধিকার ইস্যুগুলোতে বাংলাদেশের সাথে ডেনমার্ক আগামী দিনে কাজ করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
২৯ জানুয়ারি সোমবার ডেনমার্কের নব নিযুক্ত রাষ্ট্রদূত ব্রিকস মোলারের সাথে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের সময় বাংলাদেশকে ডেনমার্কের দ্বিতীয় বৃহত্তম উন্নয়ন সহযোগী উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, অতীতের ধারাবাহিকতায় আমরা আগামীতেও কাজ করে যাবো।
এসময় তিনি বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা করে বলেন, অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের সাথে সহযোগিতা বজায় থাকবে।







