স্বাস্থ্য

ডেঙ্গুতে চলতি বছর ১০০ জনের মৃত্যু

রোগীদের জন্য হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালের আইসিইউতে ডেঙ্গু ও ম্যালেরিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১০০ জন মারা গেলেন।

একই সময়ে আরও ১ হাজার ৬২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শনিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৪ হাজার ৯৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ১ হাজার ৭০৯ জন।

এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৪৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।

বিষয়:ডেঙ্গু মৃত্যু শনাক্ত স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…