বাংলাদেশ

ডেঙ্গুতে হাসপাতালে ১

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ঢাকার বাইরের বাসিন্দা।

মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীদের নিয়ে বর্তমানে সর্বমোট হাসপাতালে ভর্তি আছেন ১৯ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন। বাকি ৬ জন ঢাকার বাইরের।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। ফলে এ বছর এখনো দেশে ডেঙ্গুতে মৃত্যু হলো ৯ জনের।

চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০০ জন। হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৬৭২ জন।

বিষয়:ডেঙ্গু মৃতের সংখ্যা শনাক্ত স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…