বাংলাদেশ

ডেঙ্গুতে মৃত্যু নেই, কমেছে নতুন শনাক্ত

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৫১ জন। এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ২৫৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ৭১০ জন।

আজ শনিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২০৭ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৪৪ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৯৩৩ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছে ৭৭৭ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৮ হাজার ২০৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৬ হাজার ২৪৫ জন।

বিষয়:ডেঙ্গু স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…